MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রেডি রাখুন ছাতা! আর দুঘন্টার মধ্যে তুমুল বজ্রপাত সহ ঝাঁপিয়ে বৃষ্টি নামতে চলেছে এই জেলাগুলোতে

রেডি রাখুন ছাতা! আর দুঘন্টার মধ্যে তুমুল বজ্রপাত সহ ঝাঁপিয়ে বৃষ্টি নামতে চলেছে এই জেলাগুলোতে

আকাশে ইতিউতি কালো মেঘের আনাগোনায় মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। তবে একটানা বারিধারায় এখনও সেভাবে ভেজেনি শহর। তবে আজ বিকেলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ এই ৫ জেলায়।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 23 2024, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস সূত্রে যে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তাতে স্পষ্ট, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : stockPhoto

এরই মধ্যে আবার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ওদিকে বেলা বাড়লে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জেলায় জেলায়। হতে পারে বজ্রপাতও। সেই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

310
Image Credit : stockPhoto

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের চারটি জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সমস্ত জেলাগুলিতে ৭ – ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

410
Image Credit : stockPhoto

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। এরপর বুধবার, বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে।

510
Image Credit : stockPhoto

বুধবার থেকে বৃষ্টির দাপট কমলেও সপ্তাহভর রাজ্যের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফে।

610
Image Credit : Asianet News

হাওয়া অফিসের সর্তকতা অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কেননা উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

710
Image Credit : Asianet News

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলায়। তালিকায় কালিম্পং এবং আলিপুরদুয়ার। দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া চলতি সপ্তাহে ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরের কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে।

810
Image Credit : Getty

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এবার ইতিমধ্যেই ভারী বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির ঘাটতি তো নেই, উপরন্তু অতিবৃষ্টিতে সেখানকার বাসিন্দাদের নাজেহাল অবস্থা। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি রয়েছে তা এবার কিছুটা হলেও কম হবে বলেই আশা করা হচ্ছে।

910
Image Credit : Getty

মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান রয়েছে এই মুহূর্তে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে।

1010
Image Credit : our own

রাজ্যের উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মেলার পাশাপাশি স্থান বিশেষে কোথাও কোথাও ভারী বৃষ্টির দেখা মিলেছে। তবে এবার জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Recommended image2
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি
Recommended image3
TMC Office: ক্যামাক স্ট্রিটের অফিসে স্থিতাবস্থা, আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
Recommended image4
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image5
Bangladesh News: মির্জাগালিব স্ট্রিট কাণ্ডের জের, কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য নয়া নির্দেশিকা জারি ডেপুটি হাইকমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved