MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পুজোর আগে কি খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন? ক্ষুদিরাম মেট্রো নিয়ে বিরাট সিদ্ধান্ত কর্তৃপক্ষের

পুজোর আগে কি খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন? ক্ষুদিরাম মেট্রো নিয়ে বিরাট সিদ্ধান্ত কর্তৃপক্ষের

প্রতিদিনের ঠাসাঠাসি ভিড়ে যাত্রীদের কথায়, মেট্রো হয়ে উঠেছে বনগাঁ লোকাল। এদিকে শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রোর লাইন এক্সচেঞ্জের পরিকাঠামো না থাকায় কবি সুভাষ থেকেই লাইন পরিবর্তন করে ফিরতে হচ্ছে মেট্রোগুলিকে। এই পরিস্থিতি কি স্বাভাবিক হবে পুজোর আগে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 18 2025, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : MODI'S X HANDEL

আপ প্ল্যাটফর্ম বিভ্রাটের জের, আপাতত বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। যার কারণে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের প্রান্তিক স্টেশন হয়ে উঠেছে শহিদ ক্ষুদিরাম বা ব্রিজি (Shahid Khudiram Metro)। যার কারণে, মেট্রোর এই নির্দিষ্ট অংশে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : MODI'S X HANDEL

ফলে পুজোর আগে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ক্রসওভার তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু এখন শোনা যাচ্ছে, দুর্গা পুজোর প্রাক্কালে সেটা সম্ভব নয়। কারণ কী?

Related Articles

Related image1
Kolkata Metro: উৎসবের মুখে ভোগান্তির আশঙ্কা যাত্রীদের, টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি মেট্রো
Related image2
Kolkata Metro: পুজোর মুখেই বড় খবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ছুটবে মেট্রো
37
Image Credit : Asianet News

কেন পুজোর আগে ক্ষুদিরামের ক্রসওভার সম্ভব নয়?

প্রতিদিন মেট্রো যাত্রীদের অস্বাভাবিক ভিড়ের কারণে ধুঁকতে থাকা পরিষেবা নিয়ে পুজোর আগে নতুন করে কোনও পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে চাইছেন না মেট্রোরেল কর্তারা। এ প্রসঙ্গে মেট্রো কর্তাদের একাংশ নাকি জানাচ্ছেন, নতুন জায়গায় ক্রসওভার তৈরি করার পর সেখান থেকে ট্রেন ঘোরানোর প্রক্রিয়া সময় নিয়ে লক্ষ্য করা প্রয়োজন। কোথাও সমস্যা দেখা দিলে তা দ্রুত নির্মূল করতে হবে। তাই, পুজোর আগে তড়িঘড়ি ক্রসওভার তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিলে তাতে গোটা পরিষেবা মুখ খুবড়ে পড়তে পারে।

47
Image Credit : stockPhoto

মেট্রো কর্তাদের কথায়, মাঝেমধ্যেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বরের পথে সিগনাল বা পয়েন্ট বিভ্রাটের কারণে ব্যাহত হয় পরিষেবা। যথেষ্ট সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তার উপর পুজোর আগে ক্রসওভার তৈরি করতে গিয়ে যদি পরিষেবায় ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়বেন নিত্য যাত্রীরা।

57
Image Credit : Getty

তাছাড়াও ক্রসওভার তৈরির পর গোটা প্রক্রিয়ায় নজরদারি চালাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এদিকে পুজোর ভিড়ের কারণে যদি কোনও আকস্মিক বিপত্তি দেখা দেয় তাহলে তার দায়টা গিয়ে পড়বে মেট্রো কর্তৃপক্ষের উপর। ফলে, কোনও মতেই যাত্রীদের চিন্তা বাড়িয়ে, বিপত্তির আশঙ্কাকে সঙ্গে নিয়ে ক্রসওভারের মতো এত গুরুত্বপূর্ণ কাজ সারতে চায় না মেট্রো কর্তৃপক্ষ।

67
Image Credit : Getty

প্রসঙ্গত, দক্ষিণেশ্বর অংশে মেট্রো পরিষেবা মসৃণ করতে ক্রসওভারের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে বিগত দিনগুলিতে যেভাবে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে তাতে যথেষ্ট চিন্তিত যাত্রীরা। কারণ, পুজোর সময় কলকাতাবাসীর একটা বড় অংশের ভ্রমণের অন্যতম মাধ্যম মেট্রো।

77
Image Credit : Getty

কাজেই, উৎসবের মরসুমে এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হলে আখেরে ক্ষতি হবে যাত্রীদেরই। তাই সেই সব চিন্তা মাথায় রেখেই নতুন করে ক্রসওভার নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভাল বলেই মনে করছে মেট্রো রেলওয়ে কলকাতা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙতে শুরু করবে কলকাতা পুরসভা? জারি কড়া নোটিশ
Recommended image2
RG Kar: আরজি.করকাণ্ডে সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ, ফের নজিরবিহীন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
Recommended image3
Fuel Price Hike: যুদ্ধের জন্য তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার, বললেন মন্ত্রী দিলীপ ঘোষ
Recommended image4
Now Playing
Sona Pappu Arrest: 'চোর চোর' স্লোগান! জনতার ক্ষোভের মুখে ঢাকুরিয়ার ডন সোনা পাপ্পু!
Recommended image5
Annapurna Bhandar: দাঁড়াতে হবে না লাইনে, বাড়িতে বসে এভাবে করুন অন্নপূর্ণা ভাণ্ডারের ডিবিটি লিঙ্ক
Related Stories
Recommended image1
Kolkata Metro: উৎসবের মুখে ভোগান্তির আশঙ্কা যাত্রীদের, টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি মেট্রো
Recommended image2
Kolkata Metro: পুজোর মুখেই বড় খবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ছুটবে মেট্রো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved