MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সপ্তাহের শুরুতেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, শহিদ ক্ষুদিরাম থেকে মিলছে না পরিষেবা

সপ্তাহের শুরুতেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, শহিদ ক্ষুদিরাম থেকে মিলছে না পরিষেবা

Kolkata Metro News: সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিপর্যয়! অফিস যাওয়ার পথে মেট্রো বিভ্রাটে সমস্যায় হাজার হাজার যাত্রীরা। হঠাৎ কী হল কলকাতা মেট্রোয়? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 08 2025, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের মেট্রো বিপর্যয়
Image Credit : MODI'S X HANDEL

ফের মেট্রো বিপর্যয়

সোমবার দিনের শুরুতেই মেট্রো বিপর্যয়। সাতসকালে অফিসের পথে বেরিয়ে তীব্র মেট্রো ভোগান্তির শিকার অফিস যাত্রী ও সাধারণ মানুষ। একেই সামনে শুরু উৎসবের মরশুম। ফলে স্বাভাবিক ভাবেই কেনাকাটা করতে যাওয়ার জন্য ভিড় বাড়ছে মেট্রোতে। তার ওপর দিনের শুরুতেই মেট্রো বিভ্রাটে সমস্যায় যাত্রীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো
Image Credit : stockPhoto

ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো

সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে, কবি নজরুল মেট্রো স্টেশনে সকাল ৮.২০ নাগাদ ডাউন লাইনে একটা মেট্রো রেক বিকল হয়ে যায়। এর ফলে মেট্রো ঘুরিয়ে আনা সম্ভব হয়নি। তাই টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর এর মধ্যে আপাতত আপ এবং ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও, ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা।

Related Articles

Related image1
সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা, প্রশ্ন ফাঁস আটকাতে কড়া পর্ষদ
Related image2
উৎসবের মরশুম শুরুর আগেই শহরে নোটের পাহাড়ের হদিশ, পুলিশি অভিযানে শ্রীঘরে ১
35
কোথা থেকে কত পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা
Image Credit : our own

কোথা থেকে কত পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার সকাল ৮টা ৪৮ মিনিটে টালিগঞ্জ স্টেশনে প্রথম এই ঘোষণা করা হয়। একই ভাবে দক্ষিণেশ্বরের দিকের মেট্রোও ছাড়ছে টালিগঞ্জ থেকে। শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা বন্ধ। বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকেও তা জানিয়ে দেওয়া হচ্ছে।

45
বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা
Image Credit : Asianet News

বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা

সপ্তাহের শুরুতেই অফিস যাওয়ার পথে মেট্রো বিভ্রাটে সমস্যায় নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, সিগনাল না মেলায় প্রতিটা স্টেশনে দাঁড়িয়ে পড়ছে মেট্রো। শুধু তাই নয়, ময়দান স্টেশনেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেট্রো। ফলে বাস-অটো করে বিকল্প পথেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে। 

55
অব্যাহত মেট্রো দুর্ভোগ
Image Credit : our own

অব্যাহত মেট্রো দুর্ভোগ

গত জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে মেট্রো দুর্ভোগ লেগেই রয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় এমনিতেই বেড়েছে ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ। তার উপর দিনের শুরুতেই ফের মেট্রো বিকল হওয়ায় দুর্ভোগ আরও বাড়বে বৈকি কমবে না! 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sona Pappu ED News: সোনা পাপ্পু কাণ্ডে ত্রিমুখী নেক্সাস চক্রের গন্ধ! তদন্তে অসহযোগিতার অভিযোগ ইডির
Recommended image2
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
Recommended image3
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙতে শুরু করবে কলকাতা পুরসভা? জারি কড়া নোটিশ
Recommended image4
RG Kar: আরজি.করকাণ্ডে সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ, ফের নজিরবিহীন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
Recommended image5
Fuel Price Hike: যুদ্ধের জন্য তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার, বললেন মন্ত্রী দিলীপ ঘোষ
Related Stories
Recommended image1
সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা, প্রশ্ন ফাঁস আটকাতে কড়া পর্ষদ
Recommended image2
উৎসবের মরশুম শুরুর আগেই শহরে নোটের পাহাড়ের হদিশ, পুলিশি অভিযানে শ্রীঘরে ১
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved