- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Traffic Update: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ৭দিন বন্ধ কলকাতার এই রাস্তাগুলি, কোন পথে সহজেই পৌঁছবেন গন্তব্যে?
Kolkata Traffic Update: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ৭দিন বন্ধ কলকাতার এই রাস্তাগুলি, কোন পথে সহজেই পৌঁছবেন গন্তব্যে?
Kolkata Traffic Update News: আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন কলকাতার রেড রোডে আয়োজিত বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে। কেমন থাকবে এই কদিন কলকাতার ট্রাফিক? দেখুন ফটো গ্যালারিতে…

কলকাতায় একাধিক রুটে যান নিয়ন্ত্রণ
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ৭ দিন রেড রোডে যান চলাচল বন্ধ। জারি কলকাতা পুলিশের বিশেষ রুট ম্যাপ। আগামী ২১ জুন উদযাপিত হতে চলেছে দ্বাদশ (১২তম) আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে কলকাতার রেড রোডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানের প্রস্তুতি এবং যোগ দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের ওপর একগুচ্ছ বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ।

বন্ধ থাকবে রেড রোড
(১৪ থেকে ২১ জুন):- যোগ দিবসের প্রস্তুতিমূলক কাজের জন্য গত ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোডে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। ২১ জুন বন্ধ থাকবে যে সমস্ত রাস্তা (ভোর ২টো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত)। গুরু নানক সরণি (মেয়ো রোড):- শুধুমাত্র অনুষ্ঠান বা কর্মসূচির বিশেষ স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলাচল করতে পারবে না।
অন্যান্য বন্ধ রাস্তা
হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম), হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ডাফরিন রোড, আউট্রাম রোড, কুইন্সওয়ে, প্লাসি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প এবং ঘোড়া পাস থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড (ব্রিজগামী গাড়ি ও এজেসি র্যাম্পের গাড়ি ছাড়া)। এ ছাড়া আর আর অ্যাভিনিউ এবং গোষ্ট পাল সরণির (কিংসওয়ে) কিছু অংশেও যান চলাচল বন্ধ থাকবে।
মালবাহী গাড়ির ওপর বিধিনিষেধ
২১ জুন ভোর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সি আর অ্যাভিনিউ এবং জে এল নেহরু রোডের একাংশে সব ধরনের মালবাহী বা পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিকল্প রুট ম্যাপ- রেড রোড বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতা পুলিশ বিকল্প রুটের ব্যবস্থা করেছে। উত্তরমুখী গাড়ির ক্ষেত্রে (Red Road North Bound):- জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে আউট্রাম রোড হয়ে জে এল নেহরু রোড অথবা ডাফরিন রোড ও মেয়ো রোড হয়ে উত্তর কলকাতার দিকে যাওয়া যাবে। ডালহৌসি বা হাওড়াগামী বাস জিলট ব্রিজ, বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড ক্রসিং ও স্ট্র্যান্ড রোড হয়ে যেতে পারবে।
কোন রোড ধরে সহজেই পৌঁছবেন গন্তব্যে
দক্ষিণমুখী গাড়ির ক্ষেত্রে (Red Road South Bound): মেয়ো রোড ও ডাফরিন রোড হয়ে অথবা গভঃ প্লেস (পূর্ব), এসপ্ল্যানেড রো (পূর্ব) এবং জে এল নেহরু রোড ধরে দক্ষিণ কলকাতার দিকে যাওয়া যাবে। এ ছাড়া সি আর দাস স্ট্যাচু থেকে কিংসওয়ে ও স্ট্র্যান্ড রোড হয়েও গাড়ি যাতায়াত করতে পারবে।
কী বলছে কলকাতা পুলিশ?
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও যানজট এড়াতেই এই আগাম পদক্ষেপ। ২১ জুন ট্রাফিক পুলিশের অন-ডিউটি অফিসাররা পরিস্থিতি অনুযায়ী অন্য যেকোনো ফিডার রোড থেকেও সাময়িকভাবে গাড়ি ঘুরিয়ে দিতে পারেন। যাত্রীদের এই দিনটিতে হাতে কিছুটা সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

