MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • উপনির্বাচনের মুখে 'লক্ষ্মী ভাণ্ডার' নিয়ে বিশেষ বার্তা মমতার, তবে কি বাড়বে ভাতার টাকা?

উপনির্বাচনের মুখে 'লক্ষ্মী ভাণ্ডার' নিয়ে বিশেষ বার্তা মমতার, তবে কি বাড়বে ভাতার টাকা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। অন্যান্য রাজ্যে শুধুমাত্র নির্বাচনের প্রতিশ্রুতি দেয়।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Nov 12 2024, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন। আর ২৩ নভেম্বর ফল প্রকাশ। সে কারণে তার আগে একাধিক কর্মসূচি আছে মমতার। সেখানে গিয়েই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মন্তব্য করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : stockPhoto

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি নয়, ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই। বাগডোগরা বিমানবন্দরে নেমেও এই একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। সঙ্গে মন্তব্য করেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে।

310
Image Credit : Asianet News

তিনি বলেন, মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। ভারতের কোনও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে টাকা দেয় না।

410
Image Credit : stockPhoto

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একমাত্র বাংলাতেই মহিলাদের জন্য প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়। অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়। টাকা মেলে না।

510
Image Credit : Social media

এখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে বলে প্রচার চলছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

610
Image Credit : stockPhoto

তিনি বলেন, প্রচারের জন্য রাজনৈতিক দলগুলো অসত্য প্রতিশ্রুতি দেয়। অন্য কোনও রাজ্যের বিষয় টিপ্পনি কাটতে চাই না। নির্বাচনের আগে এ সব মন্তব্য করা উচিত নয়। তবে, নিশ্চয়ই চাইব যেন মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেন।

710
Image Credit : Web

এদিকে মহরাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডারের মতো লাডল বাহিন প্রকল্প আছে। তাতে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হয.

810
Image Credit : Getty

এবার একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা নির্বাচনে জিতলে এই ভাতা ১৫০০ থেকে হবে ২১০০ টাকা।

910
Image Credit : stockPhoto

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি সব সময় চাই দার্জিলিং ভালো থাকুক। তরাই, ডুয়ার্স, চা বাগান ভালো থাকুক। সব মানুষ ভালো থাক। আমি কোনও রাজ্যের নির্বাচন নিয়ে মন্তব্য করব না। তবে আবেদন জানাব বিজেপিকে একটা ভোট না।

1010
Image Credit : Getty

এদিকে নির্বাচনের পর একনাথ শিন্ডে প্রতিশ্রুতি অনুসারে যদি লাডল বাহিন প্রকল্পের টাকা বাড়ে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়তে পারে বলে আশা রাখছেন অনেকে।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image2
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image3
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image4
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image5
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved