MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বামেদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এবার অর্থ সাহায্য ছাত্রছাত্রীদের! জোরালো টেক্কা 'মা' ক্যান্টিনকে?

বামেদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এবার অর্থ সাহায্য ছাত্রছাত্রীদের! জোরালো টেক্কা 'মা' ক্যান্টিনকে?

নট আউট বামেদের অল্টারনেটিভ মডেল। যেন সমানে সমানে টেক্কা সরকার পরিচালিত ‘মা’ ক্যান্টিনকে। কারণ, যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এবার অর্থ সাহায্য তুলে দিলেন অঞ্চলের ছাত্রছাত্রীরা। নেতৃত্বে ৯৬ নম্বর ওয়ার্ডের বাম ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্বরা। 

2 Min read
Author : Subhankar Das
| Updated : Oct 30 2024, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
সেই করোনা মহামারির সময় থেকে শুরু হয়েছিল বামেদের এই অভিনব উদ্যোগ
Image Credit : Asianet News

সেই করোনা মহামারির সময় থেকে শুরু হয়েছিল বামেদের এই অভিনব উদ্যোগ

যাদবপুরের অন্তর্গত, ৯৬ নম্বর ওয়ার্ডের নানা প্রান্তে সর্বপ্রথম শুরু হয় এই কর্মসূচি। ভ্যানে করে কখনও খিচুড়ি কিংবা আবার ভাত, ডাল এবং ডিমের তরকারি নিয়ে বিজয়গড়ের নানা প্রান্তে দুঃস্থ ও শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে যেতেন ছাত্র-যুব কর্মীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214
এছাড়াও, বাপুজিনগরে শুরু হয় হয় অপর একটি রান্নাঘর
Image Credit : Asianet News

এছাড়াও, বাপুজিনগরে শুরু হয় হয় অপর একটি রান্নাঘর

যেখান থেকে খাবার পৌঁছে যেত যাদবপুর স্টেশন চত্বরে।

314
অন্যদিকে, আরও একটি ওয়ার্ডে পরবর্তীতে এই উদ্যোগ নেয় বামেরা
Image Credit : Asianet News

অন্যদিকে, আরও একটি ওয়ার্ডে পরবর্তীতে এই উদ্যোগ নেয় বামেরা

৯৯ নম্বর ওয়ার্ডের রান্নাঘর থেকে খাবার পৌঁছে যেত রামগড় সহ এলাকার বিভিন্ন প্রান্তে। এটি শুরু হয় মূলত শ্রীকলোনি অঞ্চলে।

414
আর এই অল্টারনেটিভ মডেল এখন ১৭০০ দিনের দিকে এগোচ্ছে
Image Credit : Asianet News

আর এই অল্টারনেটিভ মডেল এখন ১৭০০ দিনের দিকে এগোচ্ছে

শ্রমজীবী ক্যান্টিন থেকে প্রতিদিন প্রায় ২৫০-৩০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দুপুরের লাঞ্চ।

514
ঠিক যাদবপুরের কাছে নবনগরে অবস্থিত ‘জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন’ (Jadavpur Sramajibi Canteen)
Image Credit : Asianet News

ঠিক যাদবপুরের কাছে নবনগরে অবস্থিত ‘জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন’ (Jadavpur Sramajibi Canteen)

রিকশা চালক থেকে শুরু করে এলাকার বহু মানুষ এবং কর্মসূত্রে এই অঞ্চলে আসেন, এমন অনেকেই রোজ দুপুরের খাবার এখান থেকেই নিয়ে থাকেন। ওদিকে আবার কাছেই সুলেখা মোড় সহ একাধিক জায়গায় সরকারি উদ্যোগে ‘মা’ ক্যান্টিনও শুরু হয়। এখনও শহরের না প্রান্তে সেগুলি চলছে। তবে অনেকের মতে, যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন আলাদাই একটা মাইলস্টোন তৈরি করতে পেরেছে।

614
ক্যান্টিনের উপরের তলায় রান্না হয়
Image Credit : Asianet News

ক্যান্টিনের উপরের তলায় রান্না হয়

আর নিচতলা থেকে ডিস্ট্রিবিউশন। মাত্র ২৫ টাকার বিনিময়ে, ভরপেট খাবারের ঠিকানা।

714
একাধিক ফেমবন্দী মুহূর্ত ক্যান্টিনের ভিতরে
Image Credit : Asianet News

একাধিক ফেমবন্দী মুহূর্ত ক্যান্টিনের ভিতরে

সেইসঙ্গে, লড়াইয়ের বার্তাও দিচ্ছে বামেরা।

814
একাধিক বিশিষ্ট মানুষজনও যুক্ত এই উদ্যোগের সঙ্গে
Image Credit : Asianet News

একাধিক বিশিষ্ট মানুষজনও যুক্ত এই উদ্যোগের সঙ্গে

যেমন অভিনেত্রী ঊষশী চক্রবর্তী, সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, নাট্যব্যক্তিত্ব এবং অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা রাহুল সহ আরও অনেকে। শুধু তাই নয়, প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদারও এসেছিলেন এই ক্যান্টিনে। 

914
শুধু তাই নয়, অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত
Image Credit : Asianet News

শুধু তাই নয়, অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত

কারও বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে, তাদের অনেকেই সেই উদযাপন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এসেই করে থাকেন।

1014
আবার কেউ দূরদূরান্তে বসে সরাসরি টাকা পাঠিয়ে দেন ক্যান্টিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Image Credit : Asianet News

আবার কেউ দূরদূরান্তে বসে সরাসরি টাকা পাঠিয়ে দেন ক্যান্টিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে

মেনুতে কোনওদিন থাকে ভাত, ডাল এবং সবজি। আবার কখনও ভাত, ডাল এবং সোয়াবিনের তরকারি। কখনও আবার মাংস। এছাড়াও পোলাও এবং খিচুড়িও থাকে বিভিন্ন সময়ে।

1114
ক্যান্টিনের হেড কুক বনমালীবাবু
Image Credit : Asianet News

ক্যান্টিনের হেড কুক বনমালীবাবু

তিনি বলছেন, “অনেকদিন ধরে রয়েছি। ভালো লাগে এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে।"

1214
এবার সেই ক্যান্টিনেই অর্থ সাহায্য তুলে দিল এলাকার ছাত্রছাত্রীরা
Image Credit : Asianet News

এবার সেই ক্যান্টিনেই অর্থ সাহায্য তুলে দিল এলাকার ছাত্রছাত্রীরা

কলকাতা পৌরসভার অন্তর্গত ৯৬ নম্বর ওয়ার্ডের একাধিক ছাত্রছাত্রীরা বুধবার, অর্থ সাহায্য তুলে দেন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন কর্তৃপক্ষের হাতে। তবে এই গোটা কর্মসূচির অগ্রভাগে ছিলেন এলাকার বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরাই।

1314
কেউ কেউ নিজেরা টাকা জমিয়ে আবার কখনও এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন তারা
Image Credit : Asianet News

কেউ কেউ নিজেরা টাকা জমিয়ে আবার কখনও এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন তারা

এদিন সকালে অঞ্চলের বহু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন।

1414
তাদের সকলেই এই অর্থ সাহায্য করতে পেরে বেশ খুশি।
Image Credit : Asianet News

তাদের সকলেই এই অর্থ সাহায্য করতে পেরে বেশ খুশি।

উপস্থিত ছিলেন সিপিএম নেতা অঞ্জন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চলের যুব নেতা রঙ্গন ঘোষ এবং এসএফআই নেত্রী কুশলী ভট্টাচার্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
পরিচয় ভাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের ছক? ভবানীপুর পুলিশের তৎপরতায় ধৃত ১
Recommended image2
মমতা সরকারের ইস্যু করা SC, ST ও OBC সার্টিফিকেট হবে যাচাই, বড় নির্দেশ রাজ্য সরকারের
Recommended image3
RGKar Case: আরজিকর কাণ্ডে জড়িত মমতা? নতুন করে খতিয়ে দেখবেন তদন্তকারীরা
Recommended image4
Yuva shakti: আবেদন করেও যারা যুবসাথীর ১৫০০ টাকা পাননি তাঁরা যুবশক্তির ৩০০০ টাকা পাবেন?
Recommended image5
Suvendu Adhikari: সরকারি হাসপাতালে দালালচক্র ভাঙতে বাধ্যতামূলক হচ্ছে আইডি কার্ড, বেড নিয়েও বড় ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved