MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব, মনোজের ছেড়ে যাওয়া পদে নন্দিনী চক্রবর্তী

পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব, মনোজের ছেড়ে যাওয়া পদে নন্দিনী চক্রবর্তী

WB New Chief Secretary: নতুন বছরের শুরুতেই নতুন মুখ্যসচিব পেলো রাজ্যবাসী। মনোজের স্থলাভিষিক্ত হলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। দেখুন ফটো গ্যালারিতে। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 01 2026, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যের নতুন মুখ্যসচিব
Image Credit : facebook

রাজ্যের নতুন মুখ্যসচিব

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। নন্দিনী এত দিন স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে নন্দিনীর হাতে থাকা তিন দফতরের দায়িত্ব। ফলে নতুন বছরে রাজ্যে নিয়োগ নতুন মুখ্যসচিব। তাও আবার প্রথম মহিলা সচিব। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মনোজের ছেড়ে যাওয়া দায়িত্বে নন্দিনী চক্রবর্তী
Image Credit : Social Media

মনোজের ছেড়ে যাওয়া দায়িত্বে নন্দিনী চক্রবর্তী

১ জানুয়ারি থেকে রাজ্যের মুখ্যসচিব পদে বসবেন নন্দিনী এবং স্বরাষ্ট্রসচিব পদে জগদীশ। চলতি বছর ৩০ জুন বিদায়ী মুখ্যসচিব পন্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার সেই মেয়াদ ছ’মাস বাড়িয়ে দেয়। সেই ছ’মাসের মেয়াদকাল শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর, বুধবার। বুধবার রাতেই প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দফতর বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়োগের কথা জানিয়ে দিল।

Related Articles

Related image1
দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে বছরের প্রথম দিনেই নামল ভক্তদের ঢল, বেলুড় মঠে শুরু কল্পতরু উৎসব
Related image2
নতুন বছরেও কাঁধে ঋণের বোঝা? দ্রুত লোন-ইএমআই শোধ করার রইল সহজ কিছু টিপস
35
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব
Image Credit : Social Media

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব

নবান্ন সূত্রে খবর, মনোজ পন্থের মেয়াদ ফুরিয়েছে আগেই। পরে সেই মেয়াদ বাড়ানো হয়। গত ৬ মাস ধরে সেই বর্ধিত মেয়াদে মুখ‍্যসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বুধবার ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হয়। ভোটের আগে তাঁর আরও ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধির আবেদন করে দিল্লিতে ডিওপিটি-তে পাঠানো হয়েছিল। পরে তা খারিজ হয়ে যায়। ফলে নতুন বছরের শুরুতে রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। 

45
কে এই নন্দিনী চক্রবর্তী
Image Credit : Social Media

কে এই নন্দিনী চক্রবর্তী

১৯৯৪ সালের ক‍্যাডারের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। তাঁকে মুখ্যসচিব করে স্বরাষ্ট্রসচিব করা হয়েছে জগদীশ প্রসাদ মিনাকে। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদে দায়িত্ব পান নন্দিনী চক্রবর্তী। পরে সি ভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর নন্দিনীকে নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত তৈরি হয়। যদিও তাতেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন নন্দিনী চক্রবর্তী।

55
নতুন দায়িত্বে মনোজ পন্থও
Image Credit : Social Media

নতুন দায়িত্বে মনোজ পন্থও

এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দফতরে সচিব পদে দায়িত্ব সামলেছেন নন্দিনী। রাজভবনেও কিছু সময় দায়িত্বে ছিলেন তিনি। এবার সেই নন্দিনী চক্রবর্তীই হচ্ছেন মুখ্যসচিব। আর মনোজ পন্থকে করা হল প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব হলেন মনোজ পন্থ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা
Recommended image2
TMC vs TMC: ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা
Recommended image3
জমি-বাড়ি বিক্রিতে জালিয়াতি রুখতে আসছে ‘আপনি’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
Recommended image4
Local Train Cancel: আজ হাওড়া-শিয়ালদহের ১২টি লোকাল ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?
Recommended image5
Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস
Related Stories
Recommended image1
দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে বছরের প্রথম দিনেই নামল ভক্তদের ঢল, বেলুড় মঠে শুরু কল্পতরু উৎসব
Recommended image2
নতুন বছরেও কাঁধে ঋণের বোঝা? দ্রুত লোন-ইএমআই শোধ করার রইল সহজ কিছু টিপস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved