MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আর দুদিনের অপেক্ষা, তারপর থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায়, কিন্তু গরম কি আদৌও কমবে?

আর দুদিনের অপেক্ষা, তারপর থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায়, কিন্তু গরম কি আদৌও কমবে?

কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ শেষে শান্তির বারিধারায় ভিজতে চলেছে মহানগরী থেকে জেলা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 13 2024, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : stockPhoto

বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরের ওপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : stockPhoto

এদিনও কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে সেই সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।

310
Image Credit : stockPhoto

তবে একই সঙ্গে তারা জানিয়েছে বর্ষা না ঢুকলেও প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার পারদ খানিক নামবে। শনিবার থেকেই টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

410
Image Credit : stockPhoto

শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

510
Image Credit : Asianet News

পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিন উত্তরবঙ্গের জেলাগুলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

610
Image Credit : Asianet News

শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৩০ কিমি বেগে হাওয়া বইতে পারে।

710
Image Credit : Getty

সপ্তাহান্ত অর্থাৎ শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

810
Image Credit : Getty

আগামী শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি শুরু হবে। যা মঙ্গলবার অর্থাৎ ১৮ জুন পর্যন্ত নিয়মিত বা অনিয়মিত বিরতিতে চলতে পারে বলে মনে করা হচ্ছে।

910
Image Credit : Getty

বজ্রবিদ্যুৎ-সহ ওই বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আলিপুর। আবহবিদেরা জানাচ্ছেন, এই বৃষ্টি শুরু হলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রার পারদও খানিকটা নামবে। স্বস্তি মিলবে তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম থেকে।

1010
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজ্যে মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে, সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১৪ জুনের আগে এই নিয়ে দিল্লির মৌসম ভবন কোনও পূর্বাভাস দেওয়ার পরিস্থিতিতে নেই।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puja Special Train: পুজোয় বাড়তি ট্রেন, কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে স্পেশাল, রইল টাইম টেবিল
Recommended image2
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের স্বস্তি, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ
Recommended image3
Surendranath College Incident: "আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে!" মুখ খুললেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল
Recommended image4
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Recommended image5
নন্দীগ্রাম না রেজিনগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় প্রত্যাবর্তনের জন্য কোনটি সবথেকে নিরাপদ আসন? দেখুন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved