MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ছিটেফোঁটা বৃষ্টিও কি হবে আজ? তীব্র গরম থেকে রেহাই মিলবে এই দিন থেকে, জানিয়ে দিল আলিপুর

ছিটেফোঁটা বৃষ্টিও কি হবে আজ? তীব্র গরম থেকে রেহাই মিলবে এই দিন থেকে, জানিয়ে দিল আলিপুর

চাঁদিফাটা রোদ, সঙ্গে হাঁসফাঁস গরম, অথচ বৃষ্টির দেখা নেই! সব মিলিয়ে রীতিমতো হাঁপাচ্ছে দক্ষিণবঙ্গ। ঘেমে নেয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে প্রত্যেকের। কাজ করা তো দূর, বসে বসে ঘেমে যাচ্ছে মানুষ। তবে দিন বদলাতে চলেছে! ভাল আপডেট দিল হাওয়া অফিস।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 11 2024, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

হাঁসফাঁস গরমে মারাত্মক অবস্থা দক্ষিণবঙ্গের। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে কষ্ট! এই অবস্থায় কেমন কাটবে আজকের দিন? আকাশে অল্প মেঘের আনাগোনা থাকলেও, বৃষ্টির কি কোনও সম্ভাবনা রয়েছে? এবার জানিয়ে দিল হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Freepik

আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকাল ৮:৩০ থেকে আজ সকাল ৮:৩০ অবধি কোনও বৃষ্টিপাত হয়নি।

39
Image Credit : Getty

তবে আপাতত যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

49
Image Credit : Social Media

অন্যদিকে সর্বাধিক তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি। হাওয়া অফিসের পূর্বাভাস, আংশিক মেঘাচ্ছন্ন আকাশে বজ্রবিদ্যুৎ সহ আলোর ঝলকানি দেখা যেতে পারে।

59
Image Credit : Asianet News

এদিকে যদি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসের কথা বলা হয়, তাহলে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। তবে আজ দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

69
Image Credit : Getty

তবে আগামীকাল বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

79
Image Credit : Getty

তা শুক্রবার গড়িয়ে সোমবার অবধি চলতে পারে বলে জানানো হয়েছে। সোমবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

89
Image Credit : Getty

বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতায়ও। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা সহ সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে

99
Image Credit : our own

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved