MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি জেলায় জেলায়

Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি জেলায় জেলায়

গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। তা কি আদৌ হবে! তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই নামতে পারো বৃষ্টি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 06 2024, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Google

অল্প অল্প বৃষ্টি হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা ভ্যাপসা গরম রয়েছে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ সেই অর্থে কমেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

এর মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি আসতে পারে, জানাল আবহাওয়া দফতর।

310
Image Credit : social media

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে তরফ আগেই জানানো হয়েছিল, আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

410
Image Credit : our own

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানানো হল, ঘণ্টা দুয়েকের মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে।

510
Image Credit : our own

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

610
Image Credit : Own

সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এতে এক ঝটকায় কমতে পারে গরম।

710
Image Credit : our own

এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম। গরমের কারণে অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হয়েছে। তবে দুপুর থেকে সন্ধ্যার দিকে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে।

810
Image Credit : Asianet News

আজ পুরুলিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

910
Image Credit : Asianet News

এছাড়া দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে, উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণে বর্ষা ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে।

1010
Image Credit : our own

আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে খবর। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, কোথাও মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved