MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরজি কর হত্যাকাণ্ডের ২১ দিন পরেও এই ১০টি প্রশ্নের উত্তর অধরা তদন্তকারীদের কাছে, দেখুন ছবিতে

আরজি কর হত্যাকাণ্ডের ২১ দিন পরেও এই ১০টি প্রশ্নের উত্তর অধরা তদন্তকারীদের কাছে, দেখুন ছবিতে

আরজি কর হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে। ঘটনাস্থল থেকে শুরু করে মৃতার পরিবারকে ফোন, সবকিছু নিয়েই রয়েছে ধোঁয়াশা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 30 2024, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
আরজি কর হত্যাকাণ্ড
Image Credit : Asianet News

আরজি কর হত্যাকাণ্ড

আরজি কর হত্যাকাণ্ডের পরে কেটে গেছে ২১ দিন। কিন্তু এখনও রহস্যের কিনারা করতে পারেনি তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। উত্তর খুঁজছে সিবিআই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
213
আরজি কর হত্যাকাণ্ড
Image Credit : Asianet News

আরজি কর হত্যাকাণ্ড

আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত প্রথমে করছিল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার এখন সিবিআই-এর হাতে। কিন্তু তদন্তে নেমে তদন্তকারীরা আরও বেশ কিছু প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন।

313
প্রথম প্রশ্ন
Image Credit : Getty

প্রথম প্রশ্ন

আরজি কর হাসপাতাল হত্যাকাণ্ডে অপরাধী কতজন? একজন না একাধিক। এখনও পর্যন্ত সন্দেহভাজন হিসেবে শুধুমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের জিজ্ঞাসাবাদ করছে।

413
কতটা দায় সন্দীপ ঘোষের
Image Credit : Asianet News

কতটা দায় সন্দীপ ঘোষের

আরজি কর হত্যাকাণ্ডে ১৫ দিন ধরে তদন্ত করছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত ১৩ দিন ধরে টানা জেরা করা হচ্ছে তাঁকে। প্রায় ১৩০ ঘণ্টা জেরা করা হয়ে গেছে। কিন্তু সন্দীপের দায় কতটা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় সাধারণের কাছে।

513
ঘটনাস্থল
Image Credit : Asianet News

ঘটনাস্থল

এটাই সবথেকে ধন্ধে ফেলে দিয়েছে সিবিআই কর্তাদের। কারণ সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে ক্রাইম সিনের চরিত্র বদল করা হয়েছে। তাই সেমিনার রুম না অন্যত্র কোথায় খুন ও ধর্ষণ করা হয়েছে চিকিৎসককে- তারও উত্তর অধরা।

613
সেমিনার হলের ভিড়
Image Credit : Asianet News

সেমিনার হলের ভিড়

আরজি কর হাসপাতালের চেস্ট ও মেডিসিন বিভাগের সেমিনার রুমেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। কিন্তু সেই সেমিনার রুমে মৃতদেহ উদ্ধারের পরে প্রচুর মানুষের ভিড়ের ভিডিও ভাইরাল- সিবিআই-এর প্রশ্ন কেন সংরক্ষণ করা হয়নি সেমিনার রুম। ক্রাইম সিনে এত মানুষের ভিড় কেন।

713
মৃতার পরিবারকে ফোন
Image Credit : Asianet News

মৃতার পরিবারকে ফোন

কেন মৃতার পরিবারকে প্রথমে অসুস্থ, তারপর আত্মহত্যা এজাতীয় কথা বলা হল। কে ফোন করেছিল, এত মর্মান্তিক খবর কেন রুঢ়তার সঙ্গে দেওয়া হল- পরিবারকে কেন বিভ্রান্ত করা হয়েছে - তারও উত্তর খুঁজছে সিবিআই।

813
দেড়ঘণ্টা পরে কেন টালা থানায় পুলিস
Image Credit : Asianet News

দেড়ঘণ্টা পরে কেন টালা থানায় পুলিস

তদন্তকারীদের কাছে এখনও স্পষ্ট নয় কেন মৃতদেহ উদ্ধারের দেড় ঘণ্টা পরে কেন টালা থানাকে খবর দেওয়া হল- তারও উত্তর খুঁজছে তদন্তকারীরা।

913
পুলিশ কেন প্রথমে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করল
Image Credit : Asianet News

পুলিশ কেন প্রথমে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করল

পুলিশ কেন প্রথম অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করল তার কোনও উত্তর এখনও নেই। খুনের মামলা দায়ের করার জন্য কেন মৃতার বাবা ও মাকে যেতে হল- নেই উত্তর। হাসপাতাল কেন এফআইআর করল না তারও উত্তর অধরা।

1013
তথ্য প্রমাণ লোপাটে গ্রেফতার নয় কেন
Image Credit : Getty

তথ্য প্রমাণ লোপাটে গ্রেফতার নয় কেন

তথ্য প্রমাণে লোপাটের অভিযোগ সুপ্রিম কোর্টে আগেই তুলেছিল সিবিআই- কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হল না কেন- সিবিআই কেন এই ধীরে চলো নীতি নিয়েছে- তার উত্তর চায় সাধারণ মানুষ।

1113
খুনের মোটিভ
Image Credit : Getty

খুনের মোটিভ

সবথেকে বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্ন- কেন ৩১ বছরের চিকিৎসককে হাসপাতালের মধ্যেই নৃশংস ভাবে খুন করা হল- খুনের মোটিভ কী তার উত্তর এখনও স্পষ্ট নয়।

1213
সঞ্জয় রায়ের দোষ কতটা
Image Credit : Getty

সঞ্জয় রায়ের দোষ কতটা

আরজি কর হত্যাকাণ্ডে একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু তার দোষ ঠিক কতটা- নাকি তাঁকে মোহরা করছে কেউ বা কারা- সঞ্জয়ের চালচলন নিয়েও প্রশ্ন রয়েছে।

1313
পলিগ্রাফ টেস্ট
Image Credit : Getty

পলিগ্রাফ টেস্ট

সিবিআই আদালতের অনুমতি নিয়ে সঞ্জয়, সন্দীপ-সহ চার জুনিয়ার ডাক্তারের পলিগ্রাফ টেস্ট করেছে। কিন্তু তারপরে কী পদক্ষেপ- কী সেই পলিগ্রাফ টেস্টের রেজাল্ট- তাও জানতে চায় সাধারণ মানুষ।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image2
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Recommended image3
Jadavpur University: সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ, স্থির হল তদন্ত কমিটির নতুন চেয়ারম্যানের নাম
Recommended image4
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান', শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী
Recommended image5
Ajker Bangla News live: Caste Census - এভাবে জাতিশুমারি হবে না! জনগণনা নিয়ে রাহুল-খাড়গের চিঠি নরেন্দ্র মোদীকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved