MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • জেরায় জেরবার সন্দীপ আর অভিজিৎ, জানুন আরজি কর -কাণ্ডে দুই 'কালপ্রিট'কে ঠিক কতক্ষণ জেরা করল সিবিআই

জেরায় জেরবার সন্দীপ আর অভিজিৎ, জানুন আরজি কর -কাণ্ডে দুই 'কালপ্রিট'কে ঠিক কতক্ষণ জেরা করল সিবিআই

আরজি কর হত্যাকাণ্ডে নয়া মোড়। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নিয়ে জেরা করছে সিবিআই। তদন্তে উঠে আসছে নানা তথ্য।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Sep 16 2024, 11:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল
Image Credit : Asianet News

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক হত্যা ও ধর্ষণের ঘটনায় তাদের দুজনকেই হেফাজতে নিয়েছে সিবিআই।

212
সরাসরি জড়িত নয়
Image Credit : Asianet News

সরাসরি জড়িত নয়

সিবিআই সূত্রের খবর সন্দীপ বা অভিজিৎ দুজনের কেউ আরজি কর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নয়। কিন্তু পরোক্ষ ভাবে দুজনেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ সিবিআই-এর।

312
সন্দীপকে জেরা
Image Credit : Asianet News

সন্দীপকে জেরা

১৫ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালকাণ্ডের তদন্ত ভার নিয়েছিল সিবিআই। তারপর থেকে এপর্যন্ত সন্দীপকে লাগাতার জেরা করা হয়েছে।

412
রেকর্ড জেরা
Image Credit : Asianet News

রেকর্ড জেরা

সিবিআই সূত্রের খবর এপর্যন্ত সন্দীপকে ১৪ দফায় ২০০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। আরও জেরা করা হবে তাঁকে।

512
অভিজিৎকে জেরা
Image Credit : social media

অভিজিৎকে জেরা

সিবিআই সূত্রের খবর অভিজিৎ মণ্ডলকে এপর্যন্ত প্রায় ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী দিনে আরও জেরার প্রয়োজন রয়েছে।

612
মুখোমুখি জেরা
Image Credit : Asianet News

মুখোমুখি জেরা

সিবিআই সূত্রের খবর সন্দীপ আর অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে। কারণ দুজনের বয়ানে যেমন কিছু মিল রয়েছে তেমনই কিছু গরমিল রয়েছে। সেগুলি কাটাতে মুখোমুখি জেরা করা হবে।

712
তিন দিনের হেফাজত
Image Credit : Asianet News

তিন দিনের হেফাজত

সিবিআই আরজি কর হত্যাকাণ্ডে তদন্তে নেমে এতদিন পরে শনিবার সন্দীপ আর অভিজিৎকে গ্রেফতার করে। দুজনকেই রবিবার শিয়ালদহ আদালত ৩ দিনের সিবিআই হেফাজত দিয়েছেন।

812
১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেরা
Image Credit : oher

১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেরা

সিবিআই সূত্রের খবর ১৭ সেপ্টেম্বর অর্থা মঙ্গলবার পর্যন্ত দুজনকেই জেরা করে যতসম্ভত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে তদন্তকারীরা। আদালত গ্রাহ্য প্রমাণ ও তথ্য জমাদিতে পারলেই তদন্তের কাজ অনেকটা এগিয়ে যাবে।

912
স্বাস্থ্য পরীক্ষা
Image Credit : social

স্বাস্থ্য পরীক্ষা

এদিন অভিজিৎ আর সন্দীপকে শিয়ালদহের বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। তারপর আবারও ফিরিয়ে আনা হয় সিজিও কমপ্লেক্সে।

1012
আর্থিক কেলেঙ্কারিতেও গ্রেফতার সন্দীপ
Image Credit : Getty

আর্থিক কেলেঙ্কারিতেও গ্রেফতার সন্দীপ

এর আগেই সন্দীপকে সিবিআই আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার খুন ও ধর্ষণকাণ্ডে। সিবিআই সূত্রের খবর আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত প্রয়োজনী নথি ইতিমধ্যেই তারা সংগ্রহ করতে পেরেছে।

1112
অভিজিতের বিরুদ্ধে অভিযোগ
Image Credit : Getty

অভিজিতের বিরুদ্ধে অভিযোগ

সিবিআই সূত্রের খবর অভিজিতের বিরুদ্ধে কর্তব্যে গাফিলত- সহ তদন্তের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

1212
সিবিআই জানতে চায়
Image Credit : Asianet News

সিবিআই জানতে চায়

সিবিআই সূত্রের খবর তদন্তকারীরা জানতে চায় কার নির্দেশে অভিজিৎ আর সন্দীপ কাজ করেছিলেন। এই ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
নির্বাচন কমিশনের তলবে দিল্লি পৌঁছলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী: নবান্ন-কমিশন সংঘাত তুঙ্গে
Recommended image2
'আমার তারেকভাইকে...', বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন মমতা?
Recommended image3
Now Playing
ভাইরাল লোকসভায় জুন মালিয়ার সঙ্গে সৌগত রায়ের খুনসুটির মুহূর্ত, দেখুন ভিডিও
Recommended image4
Lakshmir Bhandar: এই ছোট্ট ভুলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার! সতর্ক করল নবান্ন
Recommended image5
মাত্র ১৫০০০ টাকা নিয়ে যাত্রা শুরু, কলকাতার ছেলে অর্ঘ্য সরকারের Recruitment Mantra-র উত্থান জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved