MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Ritabrata Banerjee Profile: যৌন কেলেঙ্কারি, CPM থেকে বহিষ্কার, উলুবেড়িয়ার TMC প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উত্থান-পতনের দলিল

Ritabrata Banerjee Profile: যৌন কেলেঙ্কারি, CPM থেকে বহিষ্কার, উলুবেড়িয়ার TMC প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উত্থান-পতনের দলিল

Ritabrata Banerjee Profile: একটা সময় তিনি ছিলেন সিপিএমের 'ব্লু আইড বয়'। যৌন কেলেঙ্কারিতে জড়ানো থেকে দলবিরোধী মন্তব্য, ২০১৭ সালে ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়-কে বহিষ্কার করেছিল সিপিএম। এরপর তৃণমূলে। জেনে নেওয়া যাক উলুবেড়িয়া পূর্বের প্রার্থী ঋতব্রত-কে নিয়ে।

3 Min read
Author : Partha Pratim Chandra
Published : Apr 04 2026, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
উলুবেড়িয়া পূর্বের ভোটের ময়দানে
Image Credit : our own

উলুবেড়িয়া পূর্বের ভোটের ময়দানে

২০১৭ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার তিন বছর পর তৃণমূলে যোগ দেন। শিক্ষিত, দক্ষ সংগঠক ঋতব্রত-কে দলের শ্রমিক শাখার দায়িত্ব দেন মমতা। ২০২৪ সালে ঋতব্রত-কে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। এবার একেবারে সরাসরি ভোট ময়দানে নামানো হল সিপিএমর প্রাক্তন সাংসদকে। উলুবেড়িয়া পূর্বের দুর্গ ধরে রাখতে তারকা ফুটবলার বিদেশ বসুর জায়গায় ঋতব্রত-কে প্রার্থী করেছেন মমতা। ২০২৪ সালে আরজি কর কাণ্ডের প্রতিবাদে জহর সরকারের পদত্যাগের পর সেই আসনে তৃণমূল ঋতব্রত-কে রাজ্যসভায় পাঠিয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
বুদ্ধদেবের প্রিয় পাত্র থেকে মমতার কাছের লোক
Image Credit : Facebook

বুদ্ধদেবের প্রিয় পাত্র থেকে মমতার কাছের লোক

শিক্ষিত, অনর্গল ইংরেজি ও মার্কসীয় দর্শন নিয়ে কথা বলতে পারা ঋতব্রত-কে বেশ পছন্দ করতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিরোধীরা অনেকেই সেই সময় ঠাট্টা করে বললেন, ঋতব্রত হলেন বুদ্ধবাবুর ব্লু আইড বয়। ২০১৪ সালে সিপিএম তাঁকে রাজ্যসভায় পাঠায়। কিন্তু এক যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ঋত একেবারে তলিয়ে যান। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এই ছাত্র নেতা সিপিএমে একেবারে কোণঠাসা হওয়ার পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগেন। 

এরপর ২০১৭ সালে ঋতব্রতকে বহিষ্কার করে সিপিএম। সিপিএমে একেবারে ধূমকেতুর মতো উত্থান, উল্কার মতো পতনের পর পরে তৃণমূলে যোগ। বুদ্ধবাবুর এক সময়ের প্রিয় পাত্র ঋতব্রত এরপর দিদির কাছের হয়ে যান। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর এক সাক্ষাতকারে ঋতব্রত বলেছিলেন, "মমতার মধ্যেই লেনিনকে দেখেছি।"

Related Articles

Related image1
Left Leaders Switched to TMC: ঋতব্রত, প্রতীক উর থেকে উদয়ন গুহ, বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দাপুটে নেতারা
Related image2
তন্ময় ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের কথা টেনে এনে একী বললেন শুভেন্দু অধিকারী
39
যৌন কেলেঙ্কারি
Image Credit : Facebook

যৌন কেলেঙ্কারি

২০১৭ সালের অক্টোবরে এক তরুণী সেই সিপিএমের সাংসদ থাকা ঋতব্রতের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই তরুণী তাঁকে ব্ল্যাকমেইল করছিলেন এবং ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন। এরপর ঋতব্রত-র একের পর এক আপত্তিকর, অশ্লীল ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঋতব্রত-র যৌন কেলেঙ্কারিতে অস্বস্তিতে পড়ে সিপিএমের কর্মী-সমর্থকরা। ঋতব্রত-র যৌন কেলেঙ্কারির তদন্তে সিআইডি তদন্ত শুরু হয় এবং নোটিশ পাঠানো হয়। এরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে।

49
প্রতিপক্ষ কারা
Image Credit : X

প্রতিপক্ষ কারা

উলুবেড়িয়া পূর্ব আসনে ঋতব্রত-র বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিতে দেরি করছে। সিপিএম প্রার্থী না দিয়ে আইএসএফ-কে ছেড়েছে। ঋতব্রত তাই ভোটপ্রচারের শুরুতে খালি জমি পেয়েছেন। উলুবেড়িয়া পূর্বে বামফ্রন্টের সমর্থনে আইএসএফ প্রার্থী শুরু থেকেই লড়াইয়ে আছেন। কংগ্রেস এখানে দাঁড় করিয়েছে আলম দেইয়ান-কে। গত কয়েক বছর ধরেই উলুবেড়িয়ার এই আসন তৃণমূলের শক্ত গড়। তবে বিদায়ী বিধায়ক বিদেশ বসুকে নিয়ে ক্ষোভ আর তৃণমূলের নিচুতলার অন্তর্দ্বন্দ্বের কারণে বিজেপি ভাল প্রার্থী দাঁড় করালে ঋতব্রতর প্রথমবার বিধায়ক হওয়ার কাজ কঠিন হয়ে যেতে পারে। গত বিধানসভা ভোটে এই আসনে ১৭ হাজার ভোটে বিজেপির প্রত্য়ুষ মণ্ডলকে হারিয়েছিলেন তৃণমূলের বিদেশ বসু। আইএসএফ প্রার্থী এখানে গতবার ১৫ শতাংশ ভোট পেয়েছিলেন।

59
পক্ষে-বিপক্ষে
Image Credit : Facebook

পক্ষে-বিপক্ষে

ঋতব্রতর পক্ষে- শিক্ষিত, সুবক্তা, সু-সংগঠক, পরিশ্রমী, দলের  শ্রমিক সংগঠনে আধিপত্য।

ঋতব্রতর বিপক্ষে- যৌন কেলেঙ্কারির দাগ, উলুবেড়িয়ায় দলীয় কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতার অভাব, দলবদলু ও বহিরাগত তকমা থাকা।

69
শিক্ষাগত যোগ্যতা
Image Credit : Facebook

শিক্ষাগত যোগ্যতা

কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুল থেকে পড়াশোনা। এরপর আশুতোষ কলেজ থেকে স্নাতক ডিগ্রি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ (MA) ডিগ্রি অর্জন করেছেন ।

79
সম্পত্তির বিবরণ, আয়ের হিসেব
Image Credit : Facebook

সম্পত্তির বিবরণ, আয়ের হিসেব

সম্পত্তির বিবরণ, আয়ের হিসেব

89
প্রচার কেমন করছেন
Image Credit : Facebook

প্রচার কেমন করছেন

প্রচারের শুরুতেই তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বিরোধীদের চেয়ে অনেকটা আগেই গুছিয়ে প্রচার সারছেন। দেওয়াল লিখনে বাকিদের অনেকটা টেক্কা দিচ্ছেন। বাড়ি বাড়ি প্রচারও অনেকটাই সেরে ফেলছেন।

99
জয়ের সম্ভাবনা কতটা
Image Credit : Facbook

জয়ের সম্ভাবনা কতটা

২০১১ সাল থেকে উলুবেড়িয়া পূর্বে বারবার তৃণমূল জিতে আসছে। সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় এই কেন্দ্রে সংখ্য়াগত সুবিধা পায় তৃণমূল। তবে গত বিধানসভা ভোটে উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিরোধী ভোট পড়েছিল প্রায় ৯০ হাজার। সেখানে তৃণমূল পায় সাড়ে ৮৬ হাজার ভোট। কিন্তু বিরোধীদের ভোট বাক্সে বড় ভাগ বসিয়েছে আইএসএফ। গত বিধানসভা ভোটে এই আসনে তৃণমূলের প্রার্থী বিদেশ বসু ৪৫ শতাংশ ভোট পান। সেখানে বিজেপি ৩৬ শতাংশ ও আইএসএফ ১৬ শতাংশ ভোট পায়। তবে গতবার আইএসএফের পিছনে বামেদের পাশাপাশি কংগ্রেসের সমর্থনও ছিল। এবার কংগ্রেস প্রার্থী দিয়েছে। ফলে এবারও বিরোধী ভোট ভাগাভাগির অঙ্কে ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের 'অ্যাডভান্টেজ' থাকছে।

About the Author

PP
Partha Pratim Chandra
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar Scheme: কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? জানুন এখনই, রাজ্যের মহিলাদের জন্য বড় খবর
Recommended image2
Now Playing
Maoist Pushpa Surrender: জালে ১০ লক্ষ টাকার পুষ্পা!, কলকাতায় জঙ্গলের রানির নাটকীয় কায়দায় আত্মসমর্পণ!
Recommended image3
Aroop Biswas Messi controversy: ইমেইল করল বিধাননগর পুলিশ! মেসির টিম জানাল, শতদ্রু নয়! আসল গোলমাল পাকিয়েছেন অরুপই
Recommended image4
Annapurna Bhandar in July: জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ জানালেন শুভেন্দু
Recommended image5
Now Playing
CM Suvendu: সাতসকালে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু! বাগবাজার ঘাটে সকাল সকাল কী বার্তা দিলেন?
Related Stories
Recommended image1
Left Leaders Switched to TMC: ঋতব্রত, প্রতীক উর থেকে উদয়ন গুহ, বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দাপুটে নেতারা
Recommended image2
তন্ময় ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের কথা টেনে এনে একী বললেন শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved