MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এই কঠিন রোগে আক্রান্ত সন্দীপ ঘোষ, আদালতে সন্দীপের সুচিকিৎসার আর্জি, জেনে নিন কী হয়েছে তাঁর

এই কঠিন রোগে আক্রান্ত সন্দীপ ঘোষ, আদালতে সন্দীপের সুচিকিৎসার আর্জি, জেনে নিন কী হয়েছে তাঁর

আর জি কর দুর্নীতি মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের সুচিকিৎসার আবেদন জানানো হয়েছে। অস্টিয়োআর্থ্রাইটিসে আক্রান্ত সন্দীপ নিজেই একজন অর্থোপেডিক সার্জন ছিলেন। বিচারক জানান, প্রেসিডেন্সি সংশোধনাগারে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Nov 05 2024, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

আরজি কর কাণ্ডের দীর্ঘদিন অতিক্রান্ত। তা সত্ত্বেও এখনও কোনও সুরাহা হয়নি। এখনও চলছে তদন্ত। চলছে আদালতের শুনানি। এবার আদালতের কাছে সন্দীপের সুচিকিৎসার আর্জি জানাল তারই আইনজীবী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

অস্টিয়োআর্থ্রাইটিস রোগে আক্রান্ত সন্দীপ ঘোষ। তিনি এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন তিনি। তিনি নিজেও একজন অর্থোপেডিক সার্জন ছিলেন। আইনজীবীদের একাংশের কথায় তিনি নিজেই এই রোগের চিকিৎসা করতে পারেন। জেল হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ দিয়ে তাঁর নিজের চিকিৎসা ব্যবস্থা করা উচিত।

310
Image Credit : Asianet News

এই আবেদনের প্রেক্ষিতে বিচারক বলেন, প্রেসিডেন্সি সংশোধনাগারে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে আমি শুনেছি।

410
Image Credit : Asianet News

সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দেহরক্ষী আশরফ আলি খান এবং জুনিয়র ডাক্তার আশিস পাণ্ডেকে আদালতে পেশ করা হয়।

510
Image Credit : Asianet News

বিপ্লব সিংহের জামিনের বিষয় তাঁর আইনজীবী বলেন, বিপ্লব সাধারণ ব্যবসায়ী। তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। তাঁর সব ব্যবসার বৈধ নথিপত্র আছে বলে জানান।

610
Image Credit : Getty

সিবিআই-র আইনজীবী বলেন, বিপ্লব সিংহের সংস্থা কোও অনলাইন টেন্ডারে যোগ দিত না। বিনা টেন্ডার সব কাজ করত। বিপুল আর্থিক দুর্নীতির হদিশ মিলেছে।… জামিন বলে তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ১৮ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

710
Image Credit : Getty

আশরফ আলির আইনজীবী বলেন, আশরফের পারিবারিক সদস্যদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ড আছে। ওই ব্যাঙ্কে কয়েকটি সংস্থার ভাড়া জমা পড়ে। ওই আমানত থেকে তাঁদের সংসার চলে। ব্ল্যাঙ্ক চেকে আশরফের সইয়ের জন্য অনুমতি চান।

810
Image Credit : Getty

বিচারক বলেন, কোনও ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষরের অনুমতি দেওয়া যায় না। পরবর্তী শুনানির দিন আমানতের কত টাকা আছে এবং কত টাকা প্রয়োজন বিস্তারিত জানতে চান।

910
Image Credit : Getty

সে যাই হোক, আপাতত চলছে তদন্ত। সংশোধনাগারে আছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঘটনার তদন্ত চলছে এখনও।

1010
Image Credit : Getty

সদ্য সন্দীপ ঘোষের চিকিৎসার জন্য বিশেষ দাবি জানিয়েছিলেন আইনজীবী। তিনি নিজেই চিকিৎসা করবেন বলে দাবি করেন। উত্তরে বিচারক বলেন, প্রেসিডেন্সি সংশোধনাগারে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে আমি শুনেছি।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Recommended image2
PM Modi Amit Shah: মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল তাদের! কিন্তু সফর বাতিল করলেন মোদী-শাহ, কেন?
Recommended image3
Dilip Ghosh: আপের মতোই প্রাসঙ্গিকতা হারাচ্ছে ইন্ডিয়া জোট, তোপ দিলীপ ঘোষের
Recommended image4
Today’s News in Bengali Live: Indian Women's Cricket Team - হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Recommended image5
Suvendu On Mamata Banerjee: 'এসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না', ড্রয়ার দেখিয়ে SSKM-এর পাশে শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved