MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ভোল বদলে যাবে কাল থেকেই! শুরু হবে দুর্যোগ-চলবে ঝড়ের তাণ্ডব, কতদিন এই বিপর্যয় চলবে রাজ্যে?

ভোল বদলে যাবে কাল থেকেই! শুরু হবে দুর্যোগ-চলবে ঝড়ের তাণ্ডব, কতদিন এই বিপর্যয় চলবে রাজ্যে?

একটানা বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ। তবে দুদিন ধরে একটু হলেও আকাশ পরিষ্কার হয়েছে। যদিও আবহাওয়া দফতরের দাবি এটা সাময়িক। শুক্র থেকেই নাকি আবার ভিজবে বাংলা। কতদিন চলবে বৃষ্টি?

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 19 2024, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

গত কয়েকদিন জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলের কারণে পুজোর আগেই বহু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

ইতিমধ্যেই রাজ্যের ১০টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের পাঠিয়েছে নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ‘ম্যান মেড বন্যা’ বলে অভিযোগ করেছেন।

310
Image Credit : Getty

এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গত সপ্তাহে শুক্রবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার খানিক বদল এসেছে।

410
Image Credit : Getty

বৃষ্টি থেমেছে, মেঘ সরিয়ে মুখ বাড়িয়েছে সূর্য। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব না থাকায় আগামী কয়েকদিন রাজ্যে তেমন ঝেঁপে বৃষ্টি হবে না। তবে অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে।

510
Image Credit : Getty

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা আজ অল্পবিস্তর ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

610
Image Credit : Getty

কোথায় কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

710
Image Credit : Getty

আগামীকাল তথা শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

810
Image Credit : stockPhoto

ওই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

910
Image Credit : stockPhoto

শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়নি

1010
Image Credit : stockPhoto

অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, ওদিকের কোনও জেলায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আজ উত্তরের প্রত্যেকটি জেলার একটি অথবা দু’টি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image2
Today’s News in Bengali Live: Gold Price Today Kolkata - মঙ্গলবার একলাফে কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image3
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image4
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image5
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved