MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ঘন ঘন পড়বে বাজ! তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ বিকেল থেকে কী হতে চলেছে?

ঘন ঘন পড়বে বাজ! তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ বিকেল থেকে কী হতে চলেছে?

আজ সারাদিন রোদের দেখা মিললেও, হাওয়া ঘুরে যেতে পারে বিকেল থেকে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ভিজবে কলকাতাও।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 23 2024, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বা মাঝরী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে অধিক বৃষ্টির সম্ভাবনা। এরপর শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের জেলায়।

38
Image Credit : Asianet News

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। এদিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। বিশেষত উপকূলের জেলা গুলিতে।

48
Image Credit : Asianet News

শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। কাল থেকেই উত্তাল থাকবে সমুদ্র।

58
Image Credit : Asianet News

আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বৃদ্ধি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে ফের ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে।

68
Image Credit : Asianet News

আজ ও কাল হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

78
Image Credit : Asianet News

আজ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে।

88
Image Credit : Asianet News

বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image2
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image3
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Recommended image4
Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার
Recommended image5
ভবানীপুর বিধানসভা মামলা: কারচুপির অভিযোগ নিয়ে শুভেন্দুকে লিখিত জবাব দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved