TMC Nandigram Candidate: এক দফাতেই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর ডান হাত হিসাবে পরিচিত পবিত্র কর-কে টিকিট দিতে চলেছে তৃণমূল। গতবার শুভেন্দুর কাছে হেরে হতাশ হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

TMC Nandigram Candidate:আর কিছুক্ষণ পরেই বঙ্গ বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যের শাসক দল এক দফাতেই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর, নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর ডান হাত হিসাবে পরিচিত পবিত্র কর (Pabittra Kar)-কে টিকিট দিতে চলেছে তৃণমূল। নন্দীগ্রাম ২ নম্বর ব্লক এই বিধানসভার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। পবিত্র নিজে এই নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লক থেকে ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভায় বিজেপিকে বড় লিড এনে দিয়েছিলেন। শোনা যাচ্ছে পবিত্রর ওপরই শুভেন্দুকে হারানোর দায়িত্ব দিতে চলেছেন মমতা। আর বাইরে থেকে নয়, এবার নন্দীগ্রামে ঘরের ছেলেকেই জোড়া ফুলের টিকিট দেওয়া হতে পারে। ২০২০ সালে তৃণমূল ছেড়ে সদলবলে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। এরপর থেকে পবিত্র শুভেন্দুর ডান হাত হয়ে বিজেপির হয়ে নন্দীগ্রামে বেশ ভাল কাজ করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নন্দীগ্রাম থেকে অভিষেকের দাঁড়ানো নিয়ে জল্পনা চলছিল

এবার একটা সময় শোনা যাচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেই নন্দীগ্রামে দাঁড়াবেন। তবে শেষ পর্যন্ত সেই ঝুঁকি নিলেন না মমতা। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ৮ হাজারের মত ভোটে লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্য়ায়। তার মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে বিজেপির লিড বেশ চোখে পড়ার মত ছিল।

গতবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারেন মমতা

গতবার বিধানসভা নির্বাচনে শুভেন্দুর কাছে হেরে হতাশ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার শুভেন্দুকে হারাতে তিনি মরিয়া। নন্দীগ্রামের পাশাপাশি শুভেন্দু এবার ভবানীপুরেও বিজেপি প্রার্থী হওয়ায় দুটো কেন্দ্রেই রাজ্যের বিরোধী দলনেতাকে হারাতে মরিয়া দিদির দল। তৃণমূলের লক্ষ্য হল, স্থানীয় দাপুটে মুখকে নন্দীগ্রামে প্রার্থী করে শুভেন্দুকে চাপে রাখা। নন্দীগ্রামে শুভেন্দুকে চাপে রাখা গেলে ভবানীপুরে ততটাই চাপমুক্ত থাকবে জোড়া ফুল। তবে তৃণমূলের এই কৌশলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ পদ্ম নেতৃত্ব।

তৃণমূলের প্রার্থী হতে পারেন একঝাঁক তারকা

সব ঠিক থাকলে এবার পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ বেশ কয়েকজন টলিউড ব্যক্তিত্ব, খেলার দুনিয়ার লোকেদের তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা যাবে। জেলাস্তরের সব বড় নেতাদের দাঁড় করানো হচ্ছে। বিজেপির শক্ত ঘাঁটিগুলিতে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া হতে পারে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে টিকিট দেওয়া হচ্ছে না। প্রাক্তন মেয়র শোভন চ্য়াটার্জির নাম আচমকা বেহালা পশ্চিমের জন্য আচমকা ভাসতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত বেহালা পশ্চিমে কোনও দাপুটে কাউন্সিলর আর বেহালা পূর্বে বিদায়ি বিধায়িকা রত্না চট্টোপাধ্য়াকেই হয়তো শেষ পর্যন্ত প্রার্থী করবে রাজ্যের শাসক দল। কলকাতায় বেশিরভাগ বিধায়কই টিকিট পাবেন। বাবুল সুপ্রিয় রাজ্যসভায় প্রার্থী হওয়ায় বালিগঞ্জে দাঁড়া করানো হতে পারে বর্ষীয়ান নেতা শোভন চট্টোপাধ্য়ায়কে।