WB BJP Minister List Update: বিজেপি শাসিত বঙ্গে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আর কারা কারা শপথ নিলেন আজকে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
WB BJP Minister List Update: বিজেপি শাসিত বাংলায় প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে শুভেন্দুর মন্ত্রিসভায় প্রথম পাঁচ মন্ত্রী হিসেবে উঠে এসেছে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিকের নাম। আগেই কানাঘুঁষো শোনা গিয়েছিল যে, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে চর্চায় ছিলো দিলীপ অগ্নিমিত্রাদের নামও। সেই সকল জল্পনাকে সত্যি করে শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর পর একে একে ঘোষিত হলো তার মন্ত্রিসভার প্রথম পাঁচজন মন্ত্রীর নাম।

শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম দফায় শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর তালিকা:
মন্ত্রীর নাম গুরুত্ব ও পরিচিতি:-
১. দিলীপ ঘোষ- বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং দলের অন্যতম বর্ষীয়ান নেতা।
২. অগ্নিমিত্রা পাল-আসানসোল দক্ষিণ কেন্দ্রের নেত্রী এবং দলের মহিলা মুখ।
৩.নিশীথ প্রামাণি-কউত্তরবঙ্গের দাপুটে নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
৪.ক্ষুদিরাম টুডু-জঙ্গলমহলের জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি।
৫.অশোক কীর্তনীয়া-মতুয়া সম্প্রদায়ের প্রভাবশালী নেতা ও বিধায়ক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


