MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Bhandar Online Application
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মঙ্গলবার বিকেলে ছায়া ঘনাবে আকাশে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে ভিজতে পারে এই জেলাগুলি

মঙ্গলবার বিকেলে ছায়া ঘনাবে আকাশে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে ভিজতে পারে এই জেলাগুলি

আবহাওয়া বদলেছে অনেকটাই। সকাল থেকে রোদের তাপে তেতে পুড়ে থাকা শহর কিছুটা বেঁচেছে স্বস্তির বারিধারায়। শহর কলকাতা ও সংলগ্ন জেলা দুদিন ধরে বিকেল হতেই বৃষ্টির ছাঁটে ভিজিয়েছে নিজেকে। কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া, জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 13 2023, 07:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : PTI

ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাসে যেন প্রাণের পরশ ফিরে পেয়েছে দগ্ধ কলকাতা। সোমবার বিকেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : PTI

২০২৩-এ প্রায় সপ্তাহখানেক পিছিয়ে গিয়ে এবার কেরলে ঢুকেছে বর্ষা। এরপরেই এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারই হাত ধরে বাংলায় তাহলে কি ঢুকল বর্ষা!

39
Image Credit : our own

না, এতটাও খুশি হওয়ার দরকার নেই। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনই থামছে না। সেইসঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, তা নিশ্চিত নয়।

49
Image Credit : Getty

১৩ই জুন কলকাতা ও সংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকতে পারে। আর্দ্রতার পরিমাণ বাতাসে ৮৬ শতাংশ।

59
Image Credit : PTI

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা ও অস্বস্তি খুব একটা কমবে না। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

69
Image Credit : Getty

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কিছু অংশে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।

79
Image Credit : Getty

হাওয়া অফিস সূত্রে খবর আগামী দু'দিন আবহাওয়ায় বিশেষ পরিবর্তন দেখা যাবে না। ১৪ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা শহরে। ১৫ জুন থেকে বৃষ্টি কমলেও আগের থেকে কম থাকবে তাপমাত্রা।

89
Image Credit : Getty

তবে প্রবল বৃষ্টি পাবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মঙ্গলবার তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।

99
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় ধসের আশঙ্কা আছে। পুর এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা আছে। শস্যেরও ক্ষতি হতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Durga Puja: কলকাতার অ্যালেন পার্কে এবার শারদোৎসব, বড়দিনের আগেই পার্কস্ট্রিটে অন্য উৎসব
Recommended image2
Kolkata Weather Update: কোথাও হাঁটু জল, কোথাও যানজট! ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আজও ভাসবে কলকাতা? রইল আপডেট
Recommended image3
Nabanna Salary Hike: ডিএ-এর আগেই রাজ্যের এই সরকারি কর্মীরা পাবেন সাম্মানিক! পুজোর আগে ঢুকবে মোটা টাকা
Recommended image4
Now Playing
Malda Flood Threat: বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল! আতঙ্কে বিনিদ্র রাত ভূতনির কেশরপুরে, গঙ্গার করাল গ্রাস রুখতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
Recommended image5
'পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই', ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নির্দেশ দমকলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved