রবিবার থেকে বুধবার পর্ষন্ত ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। সেই সঙ্গে কলকাতা-সহ রাজ্য জুড়ে দিনের বেলায় বাড়বে তাপমাত্রাও।

কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা, এমনটাই খবর দিল হাওয়া অফিস। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রাও বৃদ্ধি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রাও ৩৪ ডিগ্রির মতো কম ছিল। রবিবার থেকে বুধবার পর্ষন্ত ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। সেই সঙ্গে কলকাতা-সহ রাজ্য জুড়ে দিনের বেলায় বাড়বে তাপমাত্রাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রির মতো যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি থাকবে। আজ কলকাতা ও জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছ। বেলার দিকের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে আরও তিন ডিগ্রির বেশি। আপাতত কোথাও প্রচুর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শিলা বৃষ্টিপাত সেই সঙ্গে থাকবে ঝড়ো হাওয়াতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ-সহ বাংলা, এমনটাই খবর দিল হাওয়া অফিস।

শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা আপাতত আর নেই। বুধবার পর্যন্ত বিকেলের পর বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সেই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসের খবর জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।