MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আর মাত্র ১ দিন! তারপর চড়চড় করে চড়বে তাপমাত্রা, সোম থেকে ফের শুরু তাপপ্রবাহ?

আর মাত্র ১ দিন! তারপর চড়চড় করে চড়বে তাপমাত্রা, সোম থেকে ফের শুরু তাপপ্রবাহ?

সারাদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দোসর ঝোড়ো হাওয়ার তেজ। আর শনিবার সারাদিন মুখ গোমড়া রইল আকাশের। হাওয়া অফিস জানাচ্ছে হাতে রয়েছে শুধু শনিবার আর রবিবার। তারপরেই যেই কে সেই। মানে চড়চড় করে চড়বে তাপমাত্রা।

1 Min read
Author : Parna Sengupta
Published : May 11 2024, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড় চলছে আপাতত। ওদিকে পূর্ব বাংলাদেশেও একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : stockPhoto

আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা নেই। শনিবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে। প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে।

37
Image Credit : stockPhoto

কলকাতা- সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

47
Image Credit : stockPhoto

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।

57
Image Credit : Asianet News

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই রাজ্যের কোনও জেলাতেই। সোমবারের পর থেকে পারদ চড়লেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না। আগামী সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া ।

67
Image Credit : Asianet News

সোমবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা কম থাকবে।

77
Image Credit : Asianet News

আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে দোসর হতে পারে দমকা হাওয়া। সোমবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved