MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Rain Alert: সোমবার থেকে ঝরবে শ্রাবণ ধারা, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণের ৭ জেলায় হলুদ সতর্কতা

Rain Alert: সোমবার থেকে ঝরবে শ্রাবণ ধারা, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণের ৭ জেলায় হলুদ সতর্কতা

Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! উত্তরবঙ্গে কমলা সতর্কতা, দক্ষিণের সাত জেলায় হলুদ সতর্কতা জারি। কবে কমবে দুর্যোগ, জেনে নিন জেলাভিত্তিক পূর্ণাঙ্গ পূর্বাভাস।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 02 2026, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
রবিবারের গুমোট আবহাওয়া
Image Credit : gemini

রবিবারের গুমোট আবহাওয়া

আজ, রবিবার দিনভরই চলেছে রোদবৃষ্টির খেলা। পাল্লা দিয়ে ছিল অস্বস্তিকর আবহাওয়া। গুমোট ছিল গোটা দিন। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলছে। আগামী শনিবার পর্যন্ত চলবে বর্ষার এই দাপট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
সোমবার সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
Image Credit : ANI

সোমবার সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা।

Related Articles

Related image1
অন্নপূর্ণা ভাণ্ডার: অগস্টে ৩,০০০ টাকা কবে মিলবে? দিন ঘোষণা, এবার এই উপভোক্তারাই টাকা পাবেন
Related image2
Abhijeet Dipke: জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে ছেলের আমেরিকা পড়াশোনা! CJP প্রতিষ্ঠাতার বাবার বিরুদ্ধে তদন্তের দাবি
38
৭ জেলায় জারি হলুদ সতর্কতা
Image Credit : ANI

৭ জেলায় জারি হলুদ সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে এই সাত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি।

48
মঙ্গল-বুধবার আরও বাড়বে দুর্যোগ
Image Credit : Getty

মঙ্গল-বুধবার আরও বাড়বে দুর্যোগ

মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির প্রকোপ। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা, সঙ্গে থাকছে বজ্রপাতের সম্ভাবনাও।

58
পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

68
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা!
Image Credit : Getty

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা!

দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সোমবার হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি। এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা, যা বুধবার পর্যন্ত বহাল থাকতে পারে।

78
কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

88
সপ্তাহান্তে কিছুটা কমবে দুর্যোগ
Image Credit : ANI

সপ্তাহান্তে কিছুটা কমবে দুর্যোগ

শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Taslima Nasrin, কী বললেন? দেখুন
Recommended image2
Taslima Nasreen: '৪০ বছর ধরে লড়ছি UCCর জন্য', অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন তসলিমা নাসরিনের
Recommended image3
আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কাকলির হাত ধরে NCPI শিবিরে আরও এক TMC নেত্রী, জল্পনা শশীকে নিয়ে
Recommended image4
নির্বাসন নাকি নির্বাচন? তসলিমার ফিরতি মঞ্চে 'পরাজয়ের মুখে' জয়, উঠছে প্রশ্ন
Recommended image5
Now Playing
Taslima Nasrin Return: 'অগস্ট প্রত্যাবর্তনের মাস' কেন বললেন তসলিমা নাসরিন?
Related Stories
Recommended image1
অন্নপূর্ণা ভাণ্ডার: অগস্টে ৩,০০০ টাকা কবে মিলবে? দিন ঘোষণা, এবার এই উপভোক্তারাই টাকা পাবেন
Recommended image2
Abhijeet Dipke: জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে ছেলের আমেরিকা পড়াশোনা! CJP প্রতিষ্ঠাতার বাবার বিরুদ্ধে তদন্তের দাবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved