MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এখনই যাচ্ছে না বর্ষা? ফের ঘনাবে কালো মেঘ! শীত আসার আগে কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি?

এখনই যাচ্ছে না বর্ষা? ফের ঘনাবে কালো মেঘ! শীত আসার আগে কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি?

বঙ্গ থেকে বর্ষা বিদায় ঘটেছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু বৃষ্টি বিদায় আদৌ হল কি? কারণ আলিপুর শোনাচ্ছে খারাপ খবর। ফের নাকি বৃষ্টি হতে পারে বাংলায়। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। কবে থেকে বৃষ্টি শুরু হতে চলেছে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 15 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

১৩ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অধীন সংস্থা 'ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম' (WFS) দাবি করেছে, ২৫ অক্টোবর ভোর তিনটে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

সেই নিম্নচাপ ক্রমশ আন্দামান সাগরের উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে। ২৭ অক্টোবর সকালে নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। এর পরে তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে যেতে পারে।

Related Articles

Related image1
Weather Update: রাজ্য থেকে শুরু করে দেশ জুড়ে বিদায় নিতে চলেছে বর্ষা! কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?
Related image2
Weather Update: দেশ জুড়ে মৌসুমী বায়ুর বিদায়ের ইঙ্গিত! রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা
38
Image Credit : our own

আবার তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ওডিশা উপকূলের কাছাকাছিও আছড়ে পড়তে পারে। তবে এই নিম্নচাপ যদি পুদুচেরি উপকূল হয়ে আরব সাগরের দিকে যায়, তা হলে সেটা বাংলার জন্য ভালো হবে। কারণ নিম্নচাপটি আশেপাশের সমস্ত জলীয় বাষ্প নিজের দিকে টেনে নেবে।

48
Image Credit : storyblocks.com

এর ফলে বাংলার আকাশ ঝলমলে একেবারে মেঘমুক্ত থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শীতের স্পষ্ট আমেজ অনুভূত হবে বাংলায়।

58
Image Credit : storyblocks.com

উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বাংলায় আগামী ৫-৭ দিন তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

68
Image Credit : our own

এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর।

78
Image Credit : social media

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আগামী কয়েকদিনে আবহাওয়ার বদল হবে। মঙ্গলবার কলকাতায় ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তবে কলকাতায় যতক্ষণ না ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা যাবে ততক্ষণ সে ভাবে শীত পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

88
Image Credit : Asianet News

মঙ্গলবার থেকে কালীপুজো পর্যন্ত রাজ্যে কোথাও তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বর্ষা চলে যেতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করেছে। ভোরের দিকে কোনও কোনও জেলায় হালকা কুয়াশা থাকতে পারে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Today’s News in Bengali Live: Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
Weather Update: রাজ্য থেকে শুরু করে দেশ জুড়ে বিদায় নিতে চলেছে বর্ষা! কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?
Recommended image2
Weather Update: দেশ জুড়ে মৌসুমী বায়ুর বিদায়ের ইঙ্গিত! রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved