MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ভাইফোঁটার দিনে কেমন থাকবে আকাশের অবস্থা? আজ কি বৃষ্টি হতে পারে? বড় আপডেট

ভাইফোঁটার দিনে কেমন থাকবে আকাশের অবস্থা? আজ কি বৃষ্টি হতে পারে? বড় আপডেট

ভাইফোঁটাতেও বৃষ্টি হবে? বৃহস্পতিবার অর্থাৎ আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার আগাম আপডেট। কারণ দুর্গাপুজোর পর কালীপুজোতেও দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তাই আকাশের মুখ ভার থাকার বা বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 23 2025, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

বর্ষা বিদায় হয়েছে ঠিকই, তবে বৃষ্টির বিদায় হয়নি। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুর্গাপুজোর পর কালীপুজোতেও দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ ভাইফোঁটা। তাহলে কি ভাইফোঁটাতেও বৃষ্টি হবে?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : AI Gemini

আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে বড় আপডেট। ফোঁটা দিতে না নিতে যাওয়ার আগে জেনে নিন আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া।

Related Articles

Related image1
Weather Update: রাজ্য থেকে শুরু করে দেশ জুড়ে বিদায় নিতে চলেছে বর্ষা! কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?
Related image2
WB Weather Update: আবারও রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়াও
37
Image Credit : Asianet News

আলিপুরের আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। পরে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল থেকেই আবহাওয়া বেশ শুষ্ক। ভাবছেন শীত এসে গেল? সেগুড়ে বালি।

47
Image Credit : stockPhoto

শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার বৃষ্টি বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

57
Image Credit : Getty

আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে স্বস্তির বিষয় হল আজ ভাইফোঁটাতে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও। তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে।

67
Image Credit : Getty

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা হলেও এর প্রভাবেই শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

77
Image Credit : stockPhoto

আজ বৃহস্পতিবার বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনি এবং রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িও ভিজবে। সোমবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে স্বল্প সময়ের জন্য।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
Recommended image2
Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ
Recommended image3
হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল নোট! আটক যাত্রী, টাকার উৎস নিয়ে প্রশ্ন
Recommended image4
Property Tax Discount: বয়স্কদের দুর্দান্ত খবর! সম্পত্তি করে ১০-২৫% ছাড়, বড় উদ্যোগ কলকাতা পুরসভার
Recommended image5
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Related Stories
Recommended image1
Weather Update: রাজ্য থেকে শুরু করে দেশ জুড়ে বিদায় নিতে চলেছে বর্ষা! কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?
Recommended image2
WB Weather Update: আবারও রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়াও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved