MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, মানতেই হবে এই নিয়ম

দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, মানতেই হবে এই নিয়ম

আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বহু ক্লাবের তরফ থেকে সরকারি অনুদানের টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে। এবার সেই আবহে দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুজোর আগে বড় ধাক্কা মমতা সরকারের কাছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 05 2024, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : our own

গত জুলাই মাসে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে চলতি বছরের দুর্গাপুজোর অনুদান নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছিলেন অনুদান বাড়ানোর কথা। কিন্তু তার মাঝেই ঘটে যায় আরজি কর হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Asianet News

আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বহু ক্লাবের তরফ থেকে সরকারি (Government of West Bengal) অনুদানের টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে।

312
Image Credit : Asianet News

হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি শহর কলকাতার একটি নামকরা ক্লাবও অনুদান ফেরানোর কথা সিদ্ধান্ত নিয়েছে। এবার দুর্গাপুজোর এই অনুদান নিয়ে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

412
Image Credit : Asianet News

আরজি করের ঘটনায় প্রায় একমাস ব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ অনেকটাই বাড়িয়েছে। বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে।

512
Image Credit : FACEBOOK

গত কয়েক বছর ধরে রাজ্যের ক্লাব, পুজো কমিটিগুলিকে দুর্গাপুজোর জন্য অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বছর বছর বাড়ানো হয়েছে অনুদানের টাকা। এবার এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হতেই রাজ্যকে বড় নির্দেশ দিল আদালত।

612
Image Credit : Asianet News

দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত এই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি বলেন, ‘বহু ক্লাব নাকি অনুদান ফেরাচ্ছে’!

712
Image Credit : Getty

একইসঙ্গে অডিটের বিষয়ে রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। পুজোর মাসখানেক আগে আদালতের তরফ থেকে এই নির্দেশ আসায় শুরু হয়েছে জোর চর্চা।

812
Image Credit : our own

বৃহস্পতিবার উচ্চ আদালতে (Calcutta High Court) পুজোর অনুদান নিয়ে একটি মামলা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পুজোর অনুদান বাড়লেও খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না।

912
Image Credit : Asianet News

অভিযোগ, অনুদানের টাকা কোন খাতে খরচ হচ্ছে সেই বিষয়ে কোনও নজরদারি হচ্ছে না। এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

1012
Image Credit : our own

এদিকে, এরই মাঝে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর অনুদানের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও এখনই সেই টাকা ছাড়তে চাইছে না রাজ্য।

1112
Image Credit : social media

অন্তত আগামী ৫ সেপ্টেম্বর অবধি অনুদানের (Durga Puja Donation) টাকা না ছাড়ার বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ এসেছে বলে খবর। শুধু তাই নয়, ৫ সেপ্টেম্বরের পরেও কবে টাকা ছাড়া হবে সেটা এখনও নিশ্চিত নয়।

1212
Image Credit : X- Mamata Banerjee

কলকাতা পুলিশকে ৩০০০ পুজোর জন্য ২৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে নবান্নর (Government of West Bengal) তরফ থেকে। সূত্রের খবর, অনুদান বিতরণের জন্য ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করতে চাইছে রাজ্য।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Hike: পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা
Recommended image2
Now Playing
Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Recommended image3
Weather Update Kolkata: বুধবার পর্যন্ত সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে
Recommended image4
Now Playing
Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Recommended image5
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved