MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 7th Pay Commission: ৭ম বেতন কমিশন চালু হলেই ছুটি কমানো হবে সরকারি কর্মীদের? নবান্নে জমা পড়ল রিপোর্ট

7th Pay Commission: ৭ম বেতন কমিশন চালু হলেই ছুটি কমানো হবে সরকারি কর্মীদের? নবান্নে জমা পড়ল রিপোর্ট

পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। ডিএ-সহ বেতন কাঠামোর পরিবর্তনের পাশাপাশি এবার নতুন করে উঠে এসেছে আরেকটি প্রশ্ন—সপ্তম বেতন কমিশন চালু হলে কি সরকারি কর্মীদের ছুটির নিয়মেও বড়সড় পরিবর্তন আসতে পারে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 06 2026, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : chatgpt

সপ্তম বেতন কমিশন নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে বিস্তর চর্চা-আলোচনা হচ্ছে। কোন স্তরের রাজ্য সরকারি কর্মীর বেতন কতখানি বাড়তে পারে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

মনে করা হচ্ছে, নয়া পে কমিশন চালু হলে একজন গ্রুপ ডি কর্মীর বেতন এখনকার তুলনায় ৫ হাজার থেকে ৬ হাজার টাকা বাড়তে পারে। একইরকমভাবে অফিসার পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিকের ক্ষেত্রে এই অঙ্কটা মাসে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা অবধি হতে পারে।

Related Articles

Related image1
7th Pay Commission: নয়া বিজ্ঞপ্তি নবান্নে, সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট ঘোষণা, কবে গঠিত হবে কমিশন?
Related image2
7th pay Commission: মিলল রাজ্যপালের অনুমোদন, কারা পেলেন সপ্তম বেতন কমিশনের পর্যালোচনার দায়িত্ব?
38
Image Credit : AI PHOTO

অনুমোদন আগেই মিলেছিল, সম্প্রতি কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছে অর্থ দফতর। এই আবহে অনেকের প্রশ্ন, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ছুটির নিয়মেও কি বদল আসবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

48
Image Credit : our own

রাজ্য সরকারি কর্মীদের আর্থিক মানোন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

58
Image Credit : our own

নয়া পে কমিশন কার্যকর হলে, সরকারি কর্মীদের বেতন, ডিএ, পেনশন, গ্র্যাচুইটি কাঠামোয় বড়সড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গেই আয়কর ও ছুটির নিয়মেও ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে বলে খবর।

68
Image Credit : our own

জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটির সংখ্যা ও শর্তাবলী আরও শিথিল হতে পারে। পাশাপাশি গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ফুল পে তথা সবেতন ছুটি মেয়াদ এখনকার চেয়ে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এমনটা হলে সরকারি কর্মীদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

78
Image Credit : our own

তবে এই মুহূর্তে উল্লেখ করা প্রয়োজন, সরকার এখনও পর্যন্ত ছুটি কমানোর বিষয়ে কোনও সরকারি ঘোষণা করেনি। নবান্ন বা সংশ্লিষ্ট দফতরের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে রিপোর্ট জমা পড়ার খবর সামনে এলেও, ছুটি কমানো হবে—এমন দাবি এখনই নিশ্চিতভাবে করা যাচ্ছে না।

88
Image Credit : our own

বাংলার রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই কমিশন গঠন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে তাঁরা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Park Street Footpath: 'আমার হয়তো আরও বুঝিয়ে বলা উচিৎ ছিল...' পাল্টা জবাবে আর কী বললেন অগ্নিমিত্রা?
Recommended image2
Nabanna Bonus: সেপ্টেম্বরে ঢুকবে ৭৪০০ টাকার অ্যাড-হক বোনাস! কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image3
ফের রাজ্যের স্কুল-কলেজগুলিতে NCC প্রশিক্ষণ চালু হবে? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচিতে বড় দাবি শুভেন্দুর
Recommended image4
Now Playing
Annapurna Yojana: সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণার টাকা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কী বললেন?
Recommended image5
Defence: প্রতিরক্ষা শিল্পের মানচিত্রে বাংলার গুরুত্ব! শিলান্যাস করলেন রাজনাথ সিং, ছিলেন শুভেন্দু
Related Stories
Recommended image1
7th Pay Commission: নয়া বিজ্ঞপ্তি নবান্নে, সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট ঘোষণা, কবে গঠিত হবে কমিশন?
Recommended image2
7th pay Commission: মিলল রাজ্যপালের অনুমোদন, কারা পেলেন সপ্তম বেতন কমিশনের পর্যালোচনার দায়িত্ব?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved