MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এবারের দুর্গাপুজো মাটি করতে চলেছে বৃষ্টি? বিরাট বড় খবর দিল হাওয়া অফিস

এবারের দুর্গাপুজো মাটি করতে চলেছে বৃষ্টি? বিরাট বড় খবর দিল হাওয়া অফিস

শুক্রবার সারাদিনই ভোগাচ্ছে বৃষ্টি। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ইতিমধ্যেই প্লাবিত। এবার একমাত্র চিন্তা এবারের দুর্গাপুজোও বৃষ্টিতে ভাসবে কিনা। সেই নিয়ে আপডেট দিল হাওয়া অফিস।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 02 2024, 07:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

রোদের দেখা নেই। আকাশের মুখ সারাদিনই গোমড়া। দুই বঙ্গ মিলিয়েই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি আপাতত ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। এখন দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) ভালো রকমের বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমন আবহাওয়া থাকবে।

310
Image Credit : Getty

মৌসম ভবন অর্থাৎ আইএমডি আবহাওয়া সংক্রান্ত যে লেটেস্ট আপডেট দিয়েছে সেই লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে, আগস্ট মাসের শেষের দিকেই লা নিনার কারণে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। দুর্গাপুজোর আগে থেকে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে।

410
Image Credit : Getty

কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আবার কোন কোন জায়গায় যেমন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকার পাশাপাশি গরমের দাপটও থাকবে।

510
Image Credit : Asianet News

মৌসম ভবন যা জানিয়েছে তাতে আগস্ট ও সেপ্টেম্বর মাসে দীর্ঘ বছরের পর বছর ধরে যে গড় বৃষ্টিপাত হয় তার থেকে ১০৬ শতাংশ (৪২২.৮ মিলিমিটার) বেশি বৃষ্টি হতে পারে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের অধিকাংশ এলাকাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

610
Image Credit : Getty

তবে আবার কোন কোন জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। যে সকল জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে সেই সকল জায়গাগুলি হল উত্তর-পূর্ব ভারত ও সংলগ্ন পূর্ব ভারত, মধ্য ভারতের একাংশ, কচ্ছ, লাদাখ ও সৌরাষ্ট্রের মতো এলাকায়।

710
Image Credit : stockPhoto

চলতি বছর দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। যে কারণে দুর্গাপুজোর সময়ও যে তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকবে না তা বলা যাচ্ছে না।

810
Image Credit : Asianet News

তবে যেহেতু এখনো দুর্গাপুজো আসতে প্রায় ৬৯ দিন বাকি রয়েছে, তাই এত আগে থেকে আবহাওয়ার আপডেট দেওয়া হওয়া অফিসের পক্ষে সম্ভব নয়।

910
Image Credit : Asianet News

হাওয়া অফিসের তরফ থেকে পরিস্থিতি কি দাঁড়ায় তা সময়ের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে পুজোর আগেই এমন তুমুল বৃষ্টির পূর্বাভাসে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।

1010
Image Credit : Asianet News

কেননা দুর্গাপুজোর উপর নির্ভর করে অনেকেই যেমন ব্যবসায়িক দিক থেকে মুনাফা লাভের তাকিয়ে থাকেন, সেই রকমই আবার পুজোর আগে অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও পুজোর আনন্দ মাটি হতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Recommended image2
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি
Recommended image3
TMC Office: ক্যামাক স্ট্রিটের অফিসে স্থিতাবস্থা, আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
Recommended image4
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image5
Bangladesh News: মির্জাগালিব স্ট্রিট কাণ্ডের জের, কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য নয়া নির্দেশিকা জারি ডেপুটি হাইকমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved