MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এদিন থেকেই ভোল বদলে যাবে, বৃষ্টি কমে গিয়ে উঠবে রোদ! আবহাওয়ার নয়া আপডেট জেনে নিন

এদিন থেকেই ভোল বদলে যাবে, বৃষ্টি কমে গিয়ে উঠবে রোদ! আবহাওয়ার নয়া আপডেট জেনে নিন

সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে ভারী বৃষ্টি চলছে জেলায় জেলায়। সেই রেশ ধরেই শুক্রবার সারাদিনই ভোগাচ্ছে বৃষ্টি। কিন্তু নয়া আপডেটে জানা গিয়েছে কবে থেকে কমবে বৃষ্টি।

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Aug 02 2024, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

রোদের দেখা নেই। আকাশের মুখ সারাদিনই গোমড়া। দুই বঙ্গ মিলিয়েই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি আপাতত ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : stockPhoto

গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। এখন দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) ভালো রকমের বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমন আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

310
Image Credit : stockPhoto

আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জানা গেল নয়া আপডেট। বর্তমানে পাঞ্জাব এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ অবধি দু’টি অক্ষরেখা।

410
Image Credit : stockPhoto

সেই সঙ্গেই দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বাংলার ওপর থেকে বঙ্গোপসাগর অবধি বিস্তৃত। এর ফলেই রাজ্যের আবহাওয়ার এই অবস্থা বলে জানা যাচ্ছে। আগামী ক’দিনও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

510
Image Credit : stockPhoto

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে। শুক্রবার সেই পরিমাণ কিছুটা কমতে পারে বলে খবর।

610
Image Credit : Asianet News

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণের প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।

710
Image Credit : Asianet News

অন্যদিকে আবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। রবিবার থেকে সেই পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

810
Image Credit : Getty

শনিবার অবধি আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাকি ৫ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

910
Image Credit : Getty

বাংলার পাশাপাশি আগামী দু’দিনে ঝাড়খণ্ড, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010
Image Credit : Getty

সেই সঙ্গেই উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা, বিদর্ভ, জম্মু-কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bekar Bhata: মাসে ৩০০০ টাকা বেকার ভাতা! ২৩ নভেম্বর ভরসা প্রকল্পে বড় সিদ্ধান্ত, কারা পাবেন?
Recommended image2
Cyclone: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে নতুন সিস্টেম, নাম কী হবে?
Recommended image3
Rekha Patra: হঠাৎ অসুস্থ রেখা পাত্র! শরীরে বিষক্রিয়া? ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক
Recommended image4
West Bengal Weather: বৃষ্টি শেষ হতেই কাঁপুনি! কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস
Recommended image5
Hospital Medicine: সরকারি হাসপাতালে আর ওষুধ কিনতে হবে না বাইরে থেকে! রোগীদের জন্য বড় সিদ্ধান্ত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved