MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরজি কর কাণ্ডে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট হবে? মারাত্মক তথ্য সামনে এল

আরজি কর কাণ্ডে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট হবে? মারাত্মক তথ্য সামনে এল

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। এবার কি সেই তালিকায় থাকবেন খোদ মমতা!

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 28 2024, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার (RG Kar Incident) পর থেকেই নজরে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Asianet News

এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। সত্য উদ্ঘাটনে যা বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

39
Image Credit : Getty

এবার কি সেই তালিকায় থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়! বিজেপি-সহ বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছে মমতা সরকার।

49
Image Credit : Asianet News

এবার আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি তুলল বিজেপি। পাশাপাশি নগরপাল বিনীত গোয়েলকেও এই পরীক্ষার আওতায় আনার দাবি উঠল।

59
Image Credit : stockphoto

বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন। পাশাপাশি ছাত্র সমাজের উপর দমন-পীড়নেরও তীব্র নিন্দা করেছেন তিনি।

69
Image Credit : Getty

গৌরব ভাটিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো আচরণ করছেন। তিনি জঘন্য অপরাধীদের আড়াল করছেন, আর অত্যাচার করছেন ছাত্র-যুব, চিকিৎসকদের উপর।

79
Image Credit : Asianet News

তিনি আরও বলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জঘন্য অপরাধের তদন্ত করছে সিবিআই। আমরা চাই, সত্য উদ্ঘাটিত হোক।

89
Image Credit : Asianet News

এরপরই ভাটিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অবিলম্বে পদত্যাগ করা উচিত। নাহলে তদন্ত সঠিক ও নিরপেক্ষভাবে এগোতে পারবে না।

99
Image Credit : Getty

ভাটিয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্ট সিবিআই করলেই সত্যটা সামনে আসবে। গৌরব ভাটিয়া আরও বলেন, বাংলায় যা চলছে তা উদ্বেগজনক।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
সুখবর! পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, ঠাকুর দেখে ফেরার চিন্তা শেষ, দেখুন সময়সূচি
Recommended image2
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image3
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image4
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Recommended image5
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved