MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এক টোকেনে হাওড়া ময়দান থেকে পৌঁছতে পারবেন ইএম বাইপাস! কত হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া

এক টোকেনে হাওড়া ময়দান থেকে পৌঁছতে পারবেন ইএম বাইপাস! কত হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া

কলকাতা মেট্রো ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। একাধিক রুটে কাজ চলছে। কাজ চলছে ইস্ট-ওয়েস্ট করিডোর মেট্রো রুটে। কাজ চলছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরে। এই রুটগুলি চালু হয়ে গেলে এক টোকেনে ইএম বাইপাস থেকে আসা যাবে হাওড়া ময়দান। কিন্তু কত দিতে হবে ভাড়া! জেনে নিন। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 23 2024, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : PTI

ইস্ট-ওয়েস্ট মেট্রোতে টার্মিনাল হল হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর। আর এই দক্ষিণেশ্বর হল উত্তর-দক্ষিণ করিডোরের উত্তর অংশের টার্মিনালও। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার ভাড়া ২৫ টাকা। অন্যদিকে হাওড়া ময়দান থেকে শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম গেলে ভাড়া পড়বে ২৫ টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

হাওড়া ময়দান থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি পর্যন্ত যাওয়ার ভাড়াও কিন্তু মাত্র ২৫ টাকা। আর হাওড়া ময়দান থেকে জ্যোতিরিন্দ্রনাথ নন্দী অর্থাত্‍ মুকুন্দপুর এবং কবি সুকান্ত কালিকাপুর স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা।

38
Image Credit : Getty

এবার আসা যাক হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইন এবং নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোর লাইনের ভাড়া নিয়ে। এই লাইন চালু হয়ে গেলে একসঙ্গে ২-৩টি মেট্রো লাইন যুক্ত হয়ে যাবে। যাতায়াত করা এখন খুবই সহজ। একটি টোকেনের মাধ্যমে যাতায়াত করা সম্ভব হবে বলে এমনটাই জানানো হচ্ছে।

48
Image Credit : twitter

নতুন এই ইস্ট-ওয়েস্ট লাইনের নূন্যতম ভাড়া হবে ৫ টাকা সত্যি কিন্তু অবিশ্বাস্য। আবার সর্বোচ্চ ভাড়া (এসপ্ল্যানেড পর্যন্ত) হবে ১০ টাকা। মেট্রো যেতে চলেছে গঙ্গার তলা দিয়ে এবং এই লাইনই হল দেশের মধ্যে সবচেয়ে প্রথম নদীর নীচ দিয়ে যাওয়া মেট্রো।

58
Image Credit : Asianet News

কলকাতাবাসীর পক্ষে সত্যিই গর্বের বিষয়। যদি একবার এই লাইন চালু হয়ে যায় তাহলে এটিই হয়ে উঠবে হাওড়া থেকে রুবি মোড় যাতায়াতের দ্রুততম মাধ্যম।

68
Image Credit : Asianet News

সর্বশেষে দেখা যাক ময়দান, পার্ক স্ট্রিট, চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত সর্বনিম্ন ভাড়া কত পড়বে। এই সমস্ত রুটের ভাড়া হল মাত্র ১৫ টাকা। অন্যদিকে হাওড়া ময়দান থেকে মাস্টারদা সূর্যসেন অর্থাত্‍ বাঁশদ্রোণী এবং কবি সুভাষ অর্থাত্‍ নিউ গড়িয়া পর্যন্ত ভাড়া পড়বে ৩০ টাকা।

78
Image Credit : Asianet News

প্রসঙ্গত, মোট ১৬ কিলোমিটারের ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে বর্তমানে ৯.২ কিলোমিটার চালু রয়েছে। ভবিষ্যতে কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুট চালু হলে দূরত্ব বেড়ে হবে ১৩ কিলোমিটার।

88
Image Credit : Asianet News

সংযুক্ত হবে ৩টি লাইন এবং এসপ্ল্যানেড ও নিউ গড়িয়া হয়ে উঠবে ইন্টারচেঞ্জিং স্টেশন। মাত্র একটি টোকেনের মাধ্যমে এই তিনটি লাইনে যাতায়াতও করা যাবে। তিনটি লাইনেই বসান হচ্ছে স্বয়ংক্রিয় ভাড়া নিয়ন্ত্রণ গেট।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC দুর্নীতির পর্দা ফাঁস! পার্থ-সুবীরেশদের ‘চাকরি বেচার’ কাহিনি, ৪ ঘণ্টায় কী বললেন রাজসাক্ষী
Recommended image2
Kolkata Weather: খেল দেখাবে ঘূর্ণাবর্ত! আজ বিকেল থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানুন আবহাওয়ার খবর
Recommended image3
Humayun Kabir IPS: প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা
Recommended image4
Nabanna Hike: পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা
Recommended image5
Now Playing
Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved