MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • যুবসাথী প্রকল্পে বড় আপডেট! এককালীন ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা? জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট

যুবসাথী প্রকল্পে বড় আপডেট! এককালীন ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা? জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট

পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে? ১লা এপ্রিল থেকে কি মিলবে ৪ মাসের টাকা একসাথে? প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পড়ুন এই প্রতিবেদন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 22 2026, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বাংলার যুবসাথী
Image Credit : ANI

বাংলার যুবসাথী

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য বাজেটে ঘোষিত 'বাংলার যুবসাথী' (Banglar Yuba-Sathi) প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছেন, যেখানে রাজ্যের শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার কথা বলা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
প্রশাসনিক মহলে গুঞ্জন
Image Credit : Asianet News

প্রশাসনিক মহলে গুঞ্জন

সম্প্রতি প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, আবেদনকারীরা হয়তো এককালীন চার মাসের টাকা পেতে পারেন। তবে ঠিক কবে থেকে এই টাকা মিলবে এবং কারা এই সুবিধার আওতায় আসবেন, তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে।

Related Articles

Related image1
অনলাইন না অফলাইন? কীভাবে Yuba sathi প্রকল্পের জন্য ফর্ম ফিলআপ করবেন- জানুন
Related image2
ক্ষমতায় ফিরলেই Banglar Yuba sathi নামে নতুন প্রকল্প চালু, মাসে ১৫০০ টাকা বিলি এদের
38
যুবসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য ও ভাতার পরিমাণ:
Image Credit : Asianet News

যুবসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য ও ভাতার পরিমাণ:

রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকার যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতি বা প্রশিক্ষণের সময় সাময়িক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। বছরে মোট ১৮,০০০ টাকা এবং সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যেতে পারে, যার মোট অঙ্ক দাঁড়ায় ৯০,০০০ টাকা।

48
কবে থেকে মিলবে টাকা?
Image Credit : stockPhoto

কবে থেকে মিলবে টাকা?

বাজেট ভাষণে শুরুতে ঘোষণা করা হয়েছিল যে, এই প্রকল্প আগামী ১৫ই আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, নতুন অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ ১লা এপ্রিল ২০২৬ থেকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে।

58
একসাথে ৪ মাসের টাকা পাওয়ার বিষয়টি কী?
Image Credit : Facebook

একসাথে ৪ মাসের টাকা পাওয়ার বিষয়টি কী?

রাজ্য সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য একটি 'ভোট অন অ্যাকাউন্ট' বা অন্তর্বর্তীকালীন ব্যয়বরাদ্দ পেশ করেছে। যেহেতু এপ্রিল মাস থেকে প্রকল্পটির টাকা দেওয়ার কথা এবং বাজেট বরাদ্দ চার মাসের জন্য সুনিশ্চিত করা হয়েছে, তাই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এপ্রিল থেকে জুলাই—এই চার মাসের বকেয়া টাকা যোগ্য আবেদনকারীরা একসাথে পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই বিপুল কর্মযজ্ঞের জন্য সরকার ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

68
কারা পাবেন এই সুবিধা?
Image Credit : Social Media

কারা পাবেন এই সুবিধা?

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে

২. শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাশ

৩. বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী গণনীয়)

৪. আবেদনকারীকে অবশ্যই 'বেকার' হতে হবে।

৫.সরকারি বা বেসরকারি কোনো চাকরির সাথে যুক্ত থাকলে এই সুবিধা মিলবে না

78
সতর্কতা ও আবেদন প্রক্রিয়া:
Image Credit : stockPhoto

সতর্কতা ও আবেদন প্রক্রিয়া:

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের অফলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে আবেদন করার সময় বেশ কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি, না হলে আবেদন বাতিল হতে পারে। যেমন, পেশার কলামে 'ছাত্র' না লিখে 'বেকার' লেখা বাধ্যতামূলক এবং নামের বানান যেন মাধ্যমিকের নথির সাথে হুবহু মেলে

88
নতুন আশার আলো
Image Credit : social media

নতুন আশার আলো

বাংলার বেকার যুবকদের স্বাবলম্বী করতে এই প্রকল্প এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা এপ্রিল মাস থেকেই তাদের পকেটে নতুন আশার আলো নিয়ে আসবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bekar Bhata Portal: যুবশক্তির পোর্টাল জুনেই খুলছে! আবেদনের পর কবে ঢুকবে বেকার ভাতার ৩০০০ টাকা?
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ব্যাঙ্কে পড়েছে তো? বাড়িতে বসে এভাবেই চেক করুন
Recommended image3
Mamata Banerjee: তাহলে কি মমতাও গ্রেফতার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল
Recommended image4
Actor Dev on Mamata Banerjee: "দিদির সঙ্গেই আছি!" পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করে দেব বললেন, নতুন তৃণমূলে যাচ্ছেন না
Recommended image5
সই-জালিয়াতি কাণ্ডে তোলপাড়: এবার মমতার বাড়িতে সিআইডি, ক্যামাকস্ট্রিটে অভিষেকের অফিসেও CID
Related Stories
Recommended image1
অনলাইন না অফলাইন? কীভাবে Yuba sathi প্রকল্পের জন্য ফর্ম ফিলআপ করবেন- জানুন
Recommended image2
ক্ষমতায় ফিরলেই Banglar Yuba sathi নামে নতুন প্রকল্প চালু, মাসে ১৫০০ টাকা বিলি এদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved