বীরভূমের রামপুরহাটের বগটুই-এ তৃণমূল নেতা খুনের পর ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনায় এখন তোলপাড় দেশ। এই নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজনৈতিক তরজা লেগে গিয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। 

বীরভূম-এর বগটুই-এর হিংসায় ফের উত্তেজনার পারদ চড়ালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে তিনি দুটি ভিডিও টুইট করেন। এতে তাঁর দাবি এই ভিডিওগুলি বীরভূমের বগটুইমুখী বিজেপি-র প্রতিনিধি দল। যারা শক্তিগড়ে দাঁড়িয়ে ল্যাঁচা খেয়ে নাকি বীরভূমে যাচ্ছেন। টুইটার পোস্টে এমনই দাবি করেছেন কুণাল। মঙ্গলবার রাজভবন থেকে বেরিয়েই বুধবার বগটুই-এ যাওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানিয়েছিলেন তাঁর নেতৃত্বে বিজেপি-র পরিষদীয় দল বুধবার বগটুই-এ ঢোকার চেষ্টা করবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মঙ্গলবার রাতেই অবশ্য রাজ্য বিজেপি-র পক্ষ থেকে এবং রাজ্য বিজেপি-র সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার টুইট করে জানিয়ে দেন যে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের ঠিক করে দেওয়া ৫ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘটনাস্থলে যাবে। কিন্তু সেই প্রতিনিধি দল বুধবারই বগটুই-এ যাবে কি না তা নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তাই কুণাল ঘোষের পোস্ট করা ভিডিও আদৌ বিজেপি-র প্রতিনিধি দলের কি না তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে, কুণাল ঘোষের পোস্ট করা ভিডিও-তে আধা সেনাদের প্রচুর সংখ্যায় দেখা যাচ্ছে। এদের সঙ্গে আবার বেশকিছু নেতা গোছরের লোকজনকে দেখা গিয়েছে। কুণাল এদের ভিডিও পোস্ট করে বেশ কটাক্ষের সুরেই লিখেছেন - 'বিজেপি-র পিকনিক, গাড়ি বাসে যথাযথ আয়োজন বলেই খবর, তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে, বুধবার সকালে, উল্লেখ্য ওঁরা রামপুরহাটের দুঃখনজক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন'

Scroll to load tweet…

কুণাল ঘোষের পোস্ট করা দ্বিতীয় ভিডিও-তে বিজেপির উত্তরীয় গলায় ঝোলানো একজনকে দেখা গিয়েছে। এছাড়াও দেখা গিয়েছে বেশ কিছু নেতা গোছরের লোকজন হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরে ঠাঠ্ঠা-তামাশায় মেতে। এছাড়াও এক মহিলার পরণে গেরুয়া ও সবুজ রঙের শাড়িও দেখা গিয়েছে। কিন্তু, ভিডিওটি এমনভাবে তোলা যে কাউকে সেভাবেই পরিষ্কার করে চিহ্নিত করা যাচ্ছে না। এই দ্বিতীয় ভিডিও-তেও একই ক্যাপশন রেখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র।

Scroll to load tweet…