পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ২০২৬-র ফলাফল প্রকাশ করেছে। এই বছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং জেলাভিত্তিক পাশের হারে কালিম্পং শীর্ষে রয়েছে।

প্রকাশিত হল মাধ্যমিক ২০২৬-র ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, এবার সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শকাংশ। গতবছর তা ছিল ৮৫.৫৬ শতাংশ। এবার গতবছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এবার জেলাভিত্তিক সাফ্যের নিরিখে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে পাহাড়। কালিম্পং-এ পাশের হার সর্বোচ্চ। ৯৫.১ শতাংশ পাশ করেছে। দ্বিতীয় স্থানে আছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৪.৮২ শতাংশ। তৃতীয় স্থানে আছে কলকাতা। পাশের হার ৯২.৩১ শতাংশ। চতুর্থ স্থানে আছে পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯১.৪০ শতাংশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
  • এবছর সর্বোচ্চ নম্বর পেয়েছে অভিরূপ ভদ্র। ৬৯৮ নম্বর পেয়েছে শীর্ষস্থান অধিকারী সে। উত্তর দিনাজপুরের শরাদা মন্দির স্কুলের ছাত্র অভিরূপ।
  • এবার দ্বিতীয় স্থানে আছে প্রিয়তোষ মুখোপাধ্যায়। 
  • তৃতীয় স্থানে আছে অঙ্কন কুমার জানা এবং মৈনাক মন্ড। 
  • চতুর্থ স্থানে আছে অরিজিৎ বোড়, অরুণ কর্মকার, সৌভিক দাস, সোহম।
  • পঞ্চম স্থানে আছে দ্বৈপায়ন।

এবার শীর্ষ ১০ জনের মধ্যে স্থান পেয়েছে ১৩১ জন পরীক্ষার্থী।

পর্যদের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে সকাল ৯.৩০ মিনিটে প্রকাশিত হবে ফলাফল। সকাল ১০.৩০ থেকে পরীক্ষার্থীরা খুব সহজে অনলাইনে ফল দেখতে পারবেন। মাধ্যমিকের রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো হল www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in, www.indiaresults.com, www.resukts.sikhsha, results.exambangla.com। পর্ষদ সূত্রে খবর, ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে-স্টোর থেকে নির্দিষ্ট কিছু অ্যাপ ডাউনলোড করেও ফলাফল জানা যাবে। উল্লেখযোগ্য অ্যাপগুলি হল: 'iResults', 'Madhyamik Results', 'Edutips App' পশ্চিমবঙ্গ দশম শ্রেণির ফলাফল ২০২৬ দেখার জন্য, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in-এ যান। ওয়েবসাইটের হোম পেজে থাকা রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল নম্বর এবং পাসওয়ার্ড দিন। এখন স্ক্রিনে রেজাল্টটি খুলে যাবে, যা আপনি আপনার মার্কশিট সহ দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।