11:55 PM (IST) Jun 20

Ajker Bangla News live Prestianni Law - মুখে হাত দিয়ে কথা বললেই লাল কার্ড! নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম শাস্তি

Paraguay Vs Turkey: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ১০ জনে খেলেও ১-০ জয় পেয়েছে প্যারাগুয়ে। তবে এই ম্যাচের ফলের চেয়েও লাল কার্ড সংক্রান্ত ফিফার নতুন আইন নিয়ে বেশি আলোচনা চলছে। এই ম্যাচেই প্রথমবার ফিফার নতুন নিয়ম প্রয়োগ করা হল। প্যারাগুয়ের এক ফুটবলারকে লাল কার্ড দেখানো হল।

Read Full Story
10:04 PM (IST) Jun 20

Ajker Bangla News live Hardik Pandya - ফিট হতে পারেননি, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া

India vs England ODI Series: আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের (Afghanistan) পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। পরপর সিরিজ খেলার মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে শুবমান গিলের (Shubman Gill) দল।

Read Full Story
08:53 PM (IST) Jun 20

Ajker Bangla News live Oscar Bruzon - 'ইস্টবেঙ্গলে আর থাকছি না,' ঘোষণা করে দিলেন অস্কার ব্রুজোঁ

East Bengal FC: প্রথমবার আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রবল সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী সংস্থা ইমামি (Emami) থাকবে কি না স্পষ্ট নয়। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন আইএসএল-এর সেরা ফুটবলার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। এবার প্রধান কোচ অস্কার ব্রুজোঁও (Oscar Bruzon) দল ছাড়ার কথা ঘোষণা করলেন।

Read Full Story
07:59 PM (IST) Jun 20

Ajker Bangla News live Train Ticket - ১ জুলাই থেকে বিনা টিকিটে যাত্রা করলে কী হবে জানেন? ভাবতেও পারবেন না! এবার আরও কড়া আইন আনল রেল

Train Ticket: নিয়ম না মানলেই দিতে হবে বড় খেসারত। ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নিয়ম! বিনা টিকিটে যাত্রা করলে শাস্তি কী জানেন?

Read Full Story
07:57 PM (IST) Jun 20

Ajker Bangla News live Yashasvi Jaiswal-Rohit Sharma - যশস্বী-রোহিতের ঝোড়ো ব্যাটিং, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ভারতের

Yashasvi Jaiswal-Rohit Sharma Batting: দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের সব ম্যাচেই সহজ জয় পেল ভারতীয় দল। একমাত্র টেস্ট ম্যাচে ৩০০ রানে জয় পাওয়ার পর প্রথম ওডিআই ম্যাচে সাত উইকেটে জয় আসে। দ্বিতীয় ওডিআই-তে ১৭০ রানে জয় পায় ভারত। এরপর তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচেও বড় ব্যবধানে জয় পেল ভারতীয় দল।

Read Full Story
07:34 PM (IST) Jun 20

Ajker Bangla News live Trump vs Meloni - আমার মায়া হয়! ছবি মেলোনিকে নিশানা ট্রাম্পের, তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি

ডোনাল্ড ট্রাম্প আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঝগড়া থামছেই না। ট্রাম্প আবার দাবি করেছেন, জি-৭ সম্মেলনে মেলোনি নাকি তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মরিয়া ছিলেন। তাঁর কথায়, ইতালিতে জনপ্রিয়তা কমে যাওয়ায় মেলোনি এখন তাঁর সঙ্গে বন্ধুত্ব করে 'নম্বর' বাড়াতে চাইছেন।

 

Read Full Story
07:02 PM (IST) Jun 20

Ajker Bangla News live Kailash Yatra - নাথু লা পেরিয়ে চিনে প্রবেশ করল পুণ্যার্থীদের প্রথম দল, শুরু হল কৈলাস মানস সরোবর যাত্রা

২০২৬ সালের কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হয়ে গেল। শনিবার সিকিমের নাথু লা পাস দিয়ে ৪৪ জন পুণ্যার্থীর প্রথম দলটি চিনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এই যাত্রার সূচনা করেন।

 

Read Full Story
06:42 PM (IST) Jun 20

Ajker Bangla News live পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ মোদী ও শুভেন্দু, তারকেশ্বরে হল বর্ণাঢ্য অনুষ্ঠান

পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তারকেশ্বর থেকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থেকে যাওয়ার নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ভূমিকার কথা তুলে ধরেন।

 

Read Full Story
06:15 PM (IST) Jun 20

Ajker Bangla News live Ceiling Fan Falls in Classroom - স্কুল চলাকালীন ক্লাসে ছাত্রের গায়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান, রক্তারক্তি কাণ্ড

Ceiling Fan Falls in Classroom: স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ছাদ থেকে খুলে পড়ল সিলিং ফ্যান। আর তাতেই গুরুতর জখম হল স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার ভদ্রক জেলায়। ফ্যানটি সরাসরি আঘাত করে ছাত্রর নাকে।

Read Full Story
05:41 PM (IST) Jun 20

Ajker Bangla News live NEET Controversy - নাগপুরের পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টার আবু ধাবি! ডাক্তারি পরীক্ষার ২ দিন আগে চরম বিভ্রান্তি

নাগপুরের এক NEET পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র হিসেবে আবু ধাবির নাম আসায় চরম বিভ্রান্তি। পরিবারের অভিযোগ, তারা এই বিকল্প বাছেননি। পরে NTA ভুল শুধরে নাগপুরেই নতুন কেন্দ্র দেয়।

 

Read Full Story
05:12 PM (IST) Jun 20

Ajker Bangla News live Weather - ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে রবিবার পর্যন্ত! বাংলার এই জেলাগুলিতে বৃষ্টির লাল আর কমলা সতর্কতা জারি

Weather News: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে, বিশেষ নজরে রয়েছে কলকাতাও।

 

Read Full Story
04:11 PM (IST) Jun 20

Ajker Bangla News live Rail Blockade - রেল অবরোধ করলেই জেল-জরিমানা! এবার কড়া আইনি পদক্ষেপের পথে রাজ্য

Rail Blockade: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নবান্ন বৈঠক, ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ ঘোষণা এবং রেল আইনের ১৭৪ ধারায় অবরোধকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানুন।

 

Read Full Story
03:51 PM (IST) Jun 20

Ajker Bangla News live মোদীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা শহরজুড়ে, শনিবার বিকেল থেকে বন্ধ একাধিক রাস্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তাঁর এই সফর এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে কেন্দ্র করে, কলকাতা পুলিশ শনিবার বিকেল থেকে রবিবার পর্যন্ত শহরজুড়ে ব্যাপক যান চলাচল নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা জারি করেছে।
Read Full Story
03:14 PM (IST) Jun 20

Ajker Bangla News live 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে স্বাগত', পশ্চিমবঙ্গ দিবসে মোদীকে বিশেষ বার্তা শুভেন্দুর

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাঁকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 'ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত'। প্রধানমন্ত্রীও এই বিশেষ দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

Read Full Story
02:37 PM (IST) Jun 20

Ajker Bangla News live TMC vs TMC - সই- জালকাণ্ডে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়, CID-র আধঘণ্টা জেরার পরে কী বললেন তিনি

Sovandeb Chattopadhyay: সই জালিয়াতি মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গোটা বিষয়টাই গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন। দেখুন তাঁর প্রতিক্রিয়া।

 

Read Full Story
02:02 PM (IST) Jun 20

Ajker Bangla News live Super Dad 2026 - পিতৃত্বের এক অন্য উদযাপন! ফাদার্স ডে উপলক্ষে 'সুপার ড্যাড ২০২৬'-এর এক অনবদ্য আয়োজন

'কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্স' (KWBA) ফাদার্স ডে উপলক্ষে 'সুপার ড্যাড ২০২৬' আয়োজন করে, যেখানে প্রথাগত ধারণার বাইরে গিয়ে সিঙ্গেল ফাদার এবং পোষ্য-পালনকর্তাদেরও সম্মান জানানো হয়। এই উদ্যোগটি পিতৃত্বের পরিবর্তিত রূপ এবং পুরুষদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসাকে উদযাপন করেছে, যা সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকে।
Read Full Story
01:43 PM (IST) Jun 20

Ajker Bangla News live Matías Galarza Fastest Goal - মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে নয়া ইতিহাস লিখলেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা, নয়া রেকর্ড

Matías Galarza Fastest Goal: প্যারাগুয়ের মাতিয়াস গালারজা ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্রুততম গোলটি করলেন। তুরস্কের বিরুদ্ধে গ্রুপ ডি-র ম্যাচে খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় তিনি গোল করে রেকর্ড গড়েন। একই দিনে মরক্কোর ইসমাইল সাইবারির করা ৭০ সেকেন্ডের গোলের রেকর্ড ভেঙে দেন তিনি।

Read Full Story
01:32 PM (IST) Jun 20

Ajker Bangla News live Ticketless Travel Fine - বিনা টিকিটে রেল সফরে জরিমানা আজ থেকে বেড়ে যত টাকা হল

Ticketless Travel Fine: নিত্যযাত্রী থেকে দূরপাল্লার যাত্রী, সকলের জন্যই বড় সতর্কবার্তা দিল ভারতীয় রেল। বিনা টিকিটে ভ্রমণ রুখতে এবার জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে বিনা টিকিটে ধরা পড়লে ন্যূনতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

Read Full Story
01:23 PM (IST) Jun 20

Ajker Bangla News live TMC Account - তৃণমূলের ৩ তহবিলে তালা! বন্ধ হয়ে গেলে ৪৪০ কোটি টাকার লেনদেন, নতুন বিতর্ক ঘাসফুলে

TMC Bank Account: পুলিশ তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বলে খবর। এই পদক্ষেপের ফলে প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন আপাতত বন্ধ হয়ে গেছে। নতুন করে বিতর্ক শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।

 

Read Full Story
12:48 PM (IST) Jun 20

Ajker Bangla News live Trump on Modi - ট্রাম্পের প্রথম পছন্দ নরেন্দ্র মোদি! ৪টি বিশেষ গুণেই অন্যদের ছাপিয়ে ভারতের প্রধানমন্ত্রী

 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সেরা নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর নাম করেছেন। তিনি দুজনকেই 'ক্লাসিক' বলে উল্লেখ করে তাঁদের নেতৃত্বের প্রশংসা করেছেন।

 

Read Full Story