Mahua Moitra: এবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন, জনরোষ নয়! আসলে বিজেপির লোকজনই হামলা চালিয়েছে। উপস্থিত পুলিশকর্মীরা হামলাকারীদের না সামলে উল্টে তাঁকেই জোর করে গাড়িতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই তৃণমূল সাংসদ। তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের দৃষ্টি আকর্ষণ করেছেন মহুয়া।
Mahua Moitra: বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী, মহুয়া মৈত্র এখন একজন সাংসদ হওয়ার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীও। নিজের লোকসভা কেন্দ্রে ফের একবার আক্রান্ত হয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কারণ, আবারও তাঁর উপর ডিম ছোঁড়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে ডিম ছোঁড়ার মতো কালচার ছিল না। বিজেপি ক্ষমতায় আসার পর, তা বহুলমাত্রায় চলছে।
"গুলির মতো ডিম খাচ্ছি!" আক্রান্ত সাংসদ মহুয়া মৈত্র
এবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন, জনরোষ নয়! আসলে বিজেপির লোকজনই হামলা চালিয়েছে। উপস্থিত পুলিশকর্মীরা হামলাকারীদের না সামলে উল্টে তাঁকেই জোর করে গাড়িতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই তৃণমূল সাংসদ। তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের দৃষ্টি আকর্ষণ করেছেন মহুয়া। তাঁর অভিযোগ, বুধবার কর্মসূচিস্থলে ঢুকে বিজেপির মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি-সহ ৭-১০ জন তাঁর দিকে ডিম ছুঁড়তে থাকেন। তাঁর সঙ্গে পুলিশ ছিল। কিন্তু ঐ হামলার সময়, আরও পুলিশকর্মী সেখানে পৌঁছে যান। কিন্তু তারা বিজেপির বিক্ষোভকারীদের না সামলে, উল্টে তাঁকেই জোর করে গাড়িতে তুলে দেন। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে মহুয়া জানান, ‘‘আদালতের নির্দেশ অনুযায়ী, চারজন পুলিশকর্মী আমার সঙ্গে ছিলেন। এরপর হামলার সময়, আরও পুলিশ গিয়ে আমাকেই জোর করে গাড়িতে তুলে দিলেন। এটাই এখন পশ্চিমবঙ্গে চলছে! হাইকোর্ট বলছে এমনটা হওয়া উচিত নয়। আর এ দিকে...। হ্যালো, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত। দেখুন, আপনার কথা অনুযায়ী আমি গুলির মতো ডিম-বর্ষণের মুখে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে।’’
ধন্যবাদজ্ঞাপন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে
নিঃসন্দেহে রাজনীতির কালো দিক তো বটেই। একজন সাংসদকে এইভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। বুধবার হামলার অভিযোগ করে মহুয়া মৈত্র একটি পোস্ট করে লেখেন, ‘‘মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই! মহামান্য, আমি পশ্চিমবঙ্গ পুলিশকে খবর দিয়েই আমার নির্বাচনী এলাকায় এসেছিলাম। কিন্তু তাদের সহায়তায় বিজেপি কর্মীরা আমার উপর ডিম ছুঁড়ে মারছেন। আপনার পরামর্শমতোই আমি তাদের মোকাবিলা করেছি। ঠিক যেমন স্বাধীনতা সংগ্রামীরা গুলির মোকাবিলা করেছিলেন।’’
এরপরেই তাঁর কথায়, “বিচারপতি দীপঙ্কর দত্ত, মাই লর্ড, আমি স্বাধীন ভারতের একজন সাংসদ এবং একজন স্বাধীনতা সংগ্রামীও! আমি যখন বেরিয়ে আসছিলাম, তখন বিজেপির পদাধিকারীরা (সাধারণ জনগণ নয়) আমার সভাকে ঘিরে ধরে এবং ডিম ছুঁড়ে মারে। আমাদের সাংবিধানিক সুরক্ষার জন্য আপনাকে ধন্যবাদ, মাই লর্ড।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।