Bribery Case : ২০ হাজার টাকার ঘুষ, হাতেনাতে পাকড়াও! বিদ্যুৎ দফতরে বড় অভিযান

নতুন বিদ্যুৎ সংযোগের কাজ করাতে ঘুষ দেওয়ার অভিযোগ! নিউ ব্যারাকপুরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর এক আধিকারিককে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (WB ACB)।

Share this Video

নতুন বিদ্যুৎ সংযোগের কাজ করাতে ঘুষ দেওয়ার অভিযোগ! নিউ ব্যারাকপুরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর এক আধিকারিককে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (WB ACB)। অভিযোগ, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ KVA ট্রান্সফরমার বসানোর কাজ সহজ করে দেওয়ার বিনিময়ে ওই আধিকারিক ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। শেষ পর্যন্ত ঘুষের টাকা নেওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়েন তিনি। উদ্ধার করা হয়েছে ঘুষের পুরো ২০ হাজার টাকা। সরকারি পরিষেবা পেতে কেন ঘুষ দিতে হবে? দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহলে। নিউ ব্যারাকপুরের এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে সরকারি দফতরে স্বচ্ছতা ও জবাবদিহি।দেখুন এই সংক্রান্ত বিস্তারিত খবর।

Related Video