Malda News: তৃণমূল নয়চ এবার খোদ সিপিএম নেতার বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা? ঠিক কী অভিযোগ উঠেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Malda News: চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে সরকারি আবাসন প্রকল্পের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এবার এক সিপিআইএম নেতার বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে চাঁচল থানার দ্বারস্থ উপভোক্তারা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল থানার আলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া এলাকায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে? 

অভিযোগের তির এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য তথা সিপিআইএমের অঞ্চল সভাপতি আক্তার হোসেনের বিরুদ্ধে। অভিযোগকারী সাজ্জাদ আলীর দাবি, ২০১৬ সালে কুনুয়া হাই মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। টাকা ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখানো হয় বলে অভিযোগ। অবশেষে টাকা ফেরতের দাবিতে তিনি চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জাননা।

অন্যদিকে, কুরবান আলীর অভিযোগ, আক্তার হোসেন পঞ্চায়েত সদস্য থাকাকালীন সরকারি আবাসন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু ঘর না পাওয়ার পাশাপাশি টাকা ফেরত চাইলে হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ তাঁর। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত আক্তার হোসেন।

এদিকে, তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার, রানাঘাটে তীব্র চাঞ্চল্য। নদীয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বেগপাড়ায় এক তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল নেতা মনোজ ঘোষের বাগানবাড়ির সংলগ্ন একটি বাড়ি থেকে ত্রিপল, মশারি, কম্বল, চাদর, শিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। পাশাপাশি বেশ কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি। ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাস, বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

বিজেপির পক্ষ থেকে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানা ও কুপার্স ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পরে উত্তেজিত জনতা স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। বর্তমানে এলাকায় কড়া পুলিশি নজরদারি রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।