- Home
- West Bengal
- Child death: শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন
Child death: শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন
Child Death at Malda: মালদহ মেডিক্যাল কলেজে অগস্টে ৮৯ শিশুর মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ দলের রিপোর্টের পর বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। সরানো হল হাসপাতালের সুপারকে।

সরানো হল সুপার তথা এমএসভিপি-কে
মালদহ মেডিক্যাল কলেজে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। বিশেষজ্ঞ দলের রিপোর্ট হাতে পাওয়ার পরেই হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়া হল।

একদিনেই ১০ শিশুর মৃত্যু
অগস্ট মাসে একদিনে মালদহ মেডিক্যাল কলেজে ১০টি শিশুর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে, যা প্রথম আশঙ্কার সৃষ্টি করে।
তিন সপ্তাহে ৬০-এর বেশি মৃত্যু
এরপর তিন সপ্তাহের মধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০টিরও বেশি শিশুর মৃত্যু হয়, যার জেরে টনক নড়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের।
গোটা আগস্টে মৃত্যু ৮৯ শিশুর
চার সদস্যের বিশেষজ্ঞ দল মালদহ মেডিক্যাল কলেজ পরিদর্শন করে রিপোর্ট দেয়— পুরো অগস্ট মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে।
মৃত্যুর নেপথ্যে একাধিক কারণ
বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানিয়েছেন, অপুষ্টি ছাড়াও জন্মের পর শ্বাসকষ্ট, হৃদ্রোগজনিত সমস্যা, জন্ডিস ও কম ওজন নিয়ে জন্মানো শিশুদের মধ্যেই মৃত্যুর ঘটনা বেশি দেখা গিয়েছে।
পরিষেবায় ফাঁকফোকরের ইঙ্গিত
বিশেষজ্ঞ দল জানিয়েছে, জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগে সমন্বয়ের ঘাটতি এবং পরিকাঠামোয় কিছু খামতি ধরা পড়েছে। এ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

