JOB Scam: সাড়ে ৪ হাজার বেকার যুবক-যুবতীর মাথায় হাত! নার্সিং হোম না কি প্রতারণার ফাঁদ?

JOB Scam: মালদার সুজাপুরে নার্সিং হোমে চাকরির নামে কয়েক কোটি টাকার জালিয়াতি। সাড়ে ৪ হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নাজিউল সেখ ও তাঁর পরিবারের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জেলাশাসকের দ্বারস্থ প্রতারিতরা।

Share this Video

JOB Scam: মালদার কালিয়াচকের সুজাপুরে চাকরির নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। 'মালদা মিশন হাসপাতাল' নামের এক বেসরকারি নার্সিং হোমে সাড়ে চার হাজার বেকার যুবক-যুবতীকে নিয়োগের টোপ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাজিউল সেখ ও তাঁর বোনের বিরুদ্ধে। ইউনিফর্ম ও ট্রেনিং-এর নামে ৫ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হলেও মেলেনি চাকরি। সুবিচারের আশায় এবার জেলাশাসকের দ্বারস্থ প্রতারিতরা।

Related Video