Mamata Abhishek: কলকাতা পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য রাজ্যের মসনদ হারানো শাসকদল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হল। অর্থাৎ, তাদেরকে ফলো করা বন্ধ করে দিল কলকাতা পুলিশ।
Mamata Abhishek: তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তাঁর সরকারও নেই। তাই তৃণমূলের সাংসদ হিসেবেও কি গুরুত্ব কমেছে। ১৫ বছরের শাসনের অবসান। বিধানসভা ভোটে বিজেপির কাছে পর্যদুস্ত হয়েছে তৃণমূল। ২০০-র বেশি আসন নিয়ে জিতেছে বিজেপি (West Bengal Election Result 2026)। আর তৃণমূল পেয়েছে মাত্র ৮০টি আসন। খোদ ভবানীপুরে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে আনফলো করে দিল কলকাতা পুলিশ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আনফলো করা হয়েছে কলকাতা পুলিশের তরফে (mamata banerjee and abhishek banerjee)।

মমতা-অভিষেককে আনফলো করে দিল কলকাতা পুলিশ
কলকাতা পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য রাজ্যের মসনদ হারানো শাসকদল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হল। অর্থাৎ, তাদেরকে ফলো করা বন্ধ করে দিল কলকাতা পুলিশ। অন্যদিকে, ফলো করার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর অফিস (PMO), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতর।

৯ মে, অর্থাৎ রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মোট ৪২টি অফিশিয়াল এক্স অ্যাকাউন্টকে ফলো করছে কলকাতা পুলিশ। সেই তালিকায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দফতর এবং রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডল রয়েছে।
কিন্তু পত্রপাট আনফলো করে দেওয়া হল রাজ্যের প্রধান বিরোধী দল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টকে। সেইসঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করল কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার সকাল থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও পার্টি অফিসের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় লালবাজার।
ইতিমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাও

তাদের বাড়ি এবং পার্টি অফিসের সামনে এতদিন পর্যন্ত যে নিরাপত্তা বলয় দেখা যেত, সেটা আর নেই। ইতিমধ্যেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিজ়ারস ব্যারিকেড। রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেন।
৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই তিনটি ঠিকানার নিরাপত্তা কমিয়ে দিয়েছে লালবাজার। শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা। শুধু সেটুকুই পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাইরে কোনও অতিরিক্ত নিরাপ্পত্তার ব্যবস্থা থাকবেনা। তবে পার্টি অফিসে কোনও নিরাপত্তা দেওয়া হবেনা।
অন্যদিকে, ৯, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ি। এই দুটো জায়গা থেকেও অতিরিক্ত নিরাপ্পত্তা সরিয়ে নেওয়া হয়েছে। কোনও পুলিশি প্রহরা নেই। শুধুমাত্র একজন সাংসদ হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই পাবেন।
এবার সরকার বদলে যেতেই এই দুই তৃণমূল নেতাকে সরাসরি অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে আনফলো করে দিল কলকাতা পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

