Mamata Banerjee Abhishek Nanerjee: তাদের বাড়ি এবং পার্টি অফিসের সামনে এতদিন পর্যন্ত যে নিরাপত্তা বলয় দেখা যেত, সেটা আর থাকবে না। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয় সিজ়ারস ব্যারিকেড।
Mamata Banerjee Abhishek Nanerjee: এত বাড়তি নিরাপত্তা কীসের প্রয়োজন? তুলে নেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা (mamata banerjee and abhishek banerjee)।
বুধবার সকাল থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও পার্টি অফিসের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় লালবাজার।
লালবাজার থেকে এল নির্দেশ!
এতদিন তাদের পার্টি অফিসেও নিরাপত্তা থাকত। মানে ভাবুন, তৃণমূলের পার্টি অফিসে সরকারি নিরাপত্তা। উল্লেখ্য, তাদের বাড়ি এবং পার্টি অফিসের সামনে এতদিন পর্যন্ত যে নিরাপত্তা বলয় দেখা যেত, সেটা আর থাকবে না। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয় সিজ়ারস ব্যারিকেড। নিরাপত্তারক্ষীরা কাউকে কিছু জিজ্ঞেসও করছেন না। রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেন।
৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই তিনটি ঠিকানার নিরাপত্তা ধীরে ধীরে কমাতে শুরু করে লালবাজার। ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, এই তিনটি জায়গায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে আর কোনও অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না।
পুলিশ কিয়স্কও ফাঁকা হয়ে গেছে
আর সেই নির্দেশ বুধবার সকাল থেকেই কার্যকর করা হয়েছে। এই তিন জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বুধবার সকালে তাদের নির্দিষ্ট জায়গা ছেড়ে চলে যান। এমনকি, পুলিশ কিয়স্কও ফাঁকা হয়ে গেছে।
শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা। শুধু সেটুকুই পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাইরে কোনও অতিরিক্ত নিরাপ্পত্তার ব্যবস্থা থাকবেনা। তবে পার্টি অফিসে কোনও নিরাপত্তা দেওয়া হবেনা।
অন্যদিকে, ৯, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ি। এই দুটো জায়গা থেকেও অতিরিক্ত নিরাপ্পত্তা সরিয়ে নেওয়া হয়েছে। কোনও পুলিশি প্রহরা নেই। শুধুমাত্র একজন সাংসদ হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।