Mamata Banerjee: শনিবার, মালদার অন্তর্গত গাজোলের সৃষ্টিশ্রী ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news today)। সেই জনসভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা অমিত শাহকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (mamata banerjee news live)।
Mamata Banerjee: ভোটের আগে আরও আগ্রাসী মমতা। শনিবার, মালদার অন্তর্গতগাজোলের সৃষ্টিশ্রী ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news today)। সেই জনসভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা অমিত শাহকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (mamata banerjee news live)।
ঠিক কী বলেছেন মমতা?
মমতার কথায়, “আমি শুনেছি যে, বাইরের রাজ্য থেকে ট্রেনে-বাসে করে লোক ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে। নাকা চেকিং আদৌ কী হচ্ছে, জানি না। বিজেপি করলে ছেড়েও দিচ্ছে।" তাঁর বিস্ফোরক অভিযোগ, রাজ্যের সীমান্ত দিয়ে নেশার জিনিস এবং টাকা ঢোকানো হচ্ছে।
তৃণমূল নেত্রী বলছেন, "জেনে রাখুন, ওয়াকফ নিয়ে কেউ কেউ মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরাই একমাত্র ফাইট করেছিলাম। তাই এখন ওটা ইমামদের হাতে। আমরা একেবারেই বিজেপির হাতে ছাড়িনি। কিন্তু এই মোটাভাই পারে না, এমন কোনও কাজ নেই। ও শুধু ধ্বংস করতে জানে। ভীষণ হিংসুটে লোক একটা।”
সেইসঙ্গে, তিনি যোগ করেন, “লোকসভাটা বিজেপি আর কংগ্রেসকে দিয়েছেন। বিধানসভাটা এবার আমাদের দিন। এই আবেদন থাকবে আমার। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার সারাজীবন আপনাদের জন্য থাকবে। সেইজন্যই তৃণমূল সরকারকে দরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাদের দেরি হচ্ছে, তারাও ঠিক পেয় যাবেন। কারণ, তাদের কাজের ব্যবস্থাও আমরাই করব।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।