Mamata Banerjee backs Abhishek Banerjee: তৃণমূলের 'যুবরাজ'-এর পাশে দাঁড়িয়ে দলের নেত্রী জানালেন, “আসলে পুলিশ দিয়ে আমাদের দলের নেতাদের ভয় দেখানো হচ্ছে! হয় সেটিং কোম্পানিতে নাম লেখান, নয় তো জেলে যান। আজ আমি যদি নিজে সেটিং করে নিতাম, তাহলে তো এই অত্যাচার সহ্য করতে হত না আমার দলের কর্মীদের।"

Mamata Banerjee backs Abhishek Banerjee: দলের মধ্যে যখন চূড়ান্ত ভাঙন! একে একে সব শিবির বদলে ফেলছেন তৃণমূল নেতা-নেত্রীরা, তখনই বিরাট বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee on Abhishek Banerjee)। প্রসঙ্গত, তৃণমূলের অন্দরে বিদ্রোহী নেতারা একাধিকবার নিশানা করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কিন্তু উল্টে সেই অভিষেকর পাশেই দাঁড়ালেন মমতা। মুশকিলটা হচ্ছে, তৃণমূলের এখন দুটো ভাগ। একটা হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল এবং আরেকটি ঋতব্রতপন্থী তৃণমূল। তো সেই কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনও অভিষেক। বুধবার, তাঁর পাশে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিলেন দরাজ সার্টিফিকেট (Mamata Banerjee backs Abhishek Banerjee)।

"বাঘের মতো লড়াই করছে অভিষেক"

তৃণমূলের 'যুবরাজ'-এর পাশে দাঁড়িয়ে দলের নেত্রী জানালেন, “আসলে পুলিশ দিয়ে আমাদের দলের নেতাদের ভয় দেখানো হচ্ছে! হয় সেটিং কোম্পানিতে নাম লেখান, নয় তো জেলে যান। আজ আমি যদি নিজে সেটিং করে নিতাম, তাহলে তো এই অত্যাচার সহ্য করতে হত না আমার দলের কর্মীদের। এখনও যারা আমার সঙ্গে রয়েছেন, তারাই হলেন তৃণমূলের সোনার খনি। এরাই লড়াই করবে। কারণ, এরা আগামী ৫০ বছর রাজনীতি করবে। আমি তিনটে জেনারেশন তৈরি করে রেখেছি। যে প্রজন্ম আমার সঙ্গে এখনও আছে, তারা আগামীদিনে রাজনীতিটাই করবে। আর আমি তাদের মাথার উপর ছাতার মতো থাকব। 

যুবরাজ'-এর পাশে দাঁড়িয়ে দরাজ সার্টিফিকেট মমতার

তাঁর কথায়, “যতক্ষণ না লড়াই শেষ হচ্ছে, কেউ আমার কণ্ঠরোধ করতে চাইলে, চেষ্টা করে দেখুক একবার। আর অভিষেক? অভিষেক আপনাদের কাছে অনেক খারাপ। ওটা আসলে একটা বাহানা। আসলে সে আজও বাঘের মতো লড়ে যাচ্ছে। আমি জানি, ”দলের নিচুতলার অনেক কর্মী নিজেদের এলাকায় মিটিং করতে পারছেন না। তাদের জন্য কালীঘাটের অফিস সবসময় খোলা রয়েছে। তাই আমি ২০০৪ সালে, একা থেকে যদি নতুন করে শুরু করতে পারি, তাহলে ২০২৬ সালেও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।