Mamata Banerjee Election 2026: ব্যাপক বিনিয়োগ আসছে রঘুনাথপুরে। এমনটাই জানালেন তিনি। তৃণমূল নেত্রীর (mamata banerjee) কথায়, “রঘুনাথপুরে দেড় লক্ষ লোকের চাকরির ব্যবস্থা করা হচ্ছে একেবারে ঘরের সামনে। মোট ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। আমাদের সরকার শুধুমাত্র মুখের কথা বলে না।"
Mamata Banerjee Election 2026: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। শনিবার, পুরুলিয়া জেলার রঘুনাথপুরে জনসভা ছিল তাঁর। সেখানে দাঁড়িয়েই, বিরাট ঘোষণা করেন মমতা।
রঘুনাথপুরে বিরাট বিনিয়োগ?
ব্যাপক বিনিয়োগ আসছে রঘুনাথপুরে। এমনটাই জানালেন তিনি। তৃণমূল নেত্রীর (mamata banerjee) কথায়, “রঘুনাথপুরে দেড় লক্ষ লোকের চাকরির ব্যবস্থা করা হচ্ছে একেবারে ঘরের সামনে। মোট ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। আমাদের সরকার শুধুমাত্র মুখের কথা বলে না। ১ কোটি ২০ লক্ষ বাড়ি করেছি আমরা। এবার ক্ষমতায় এসে দেখতে চাই যে, বাংলায় যেন আর একটাও কাঁচা বাড়ি না থাকে। বাংলায় আমরা গর্বের সঙ্গে বলতে পারি, ২ কোটি মানুষকে চাকরি দিয়েছি।"
আক্রমণাত্মক মমতা
বক্তব্য রাখার সময় তিনি বলেন, “পুরুলিয়া এমনিতেই খরাপ্রবণ অঞ্চল। তাই জল ধরার জন্য পুকুর কাটা হয়েছে। যখন প্রথম আমরা ক্ষমতায় আসি, তখন অমিত মিত্র বলেন, ৫০ হাজার পুকুর কাটব। আমি বলি, পারব তো? তবে আমি কথা দিয়ে কথা রাখি। মোট সাড়ে ৫ লক্ষ পুকুর কেটেছি। জমি যাতে হস্তান্তর না হয়, সেইজন্য আইন করেছি। সারি এবং সারনা ধর্মের জন্য স্বীকৃতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি। তবে ওরা জনজাতিদের সঙ্গে মাহাতোদের ভাগাভাগি করাতে চায়। মনে রাখবেন, কেউ যদি আপনাকে এসে বলে যে, টাকার বিনিময়ে দেশ বিক্রি করব। ধর্ম বিক্রি করব, জাত বিক্রি করব! আমি পরিষ্কার একটাই কথা বলি, ধর্ম একটাই। সেটা হল মানব ধর্ম।"
মুখ্যমন্ত্রী জানালেন, “স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার পান। কন্যাশ্রী, মেধাশ্রী ও শিক্ষাশ্রী পান। ব্যবসা করতে চাইলে সেই ব্যবস্থাও করে দিই। সবই আছে আমাদের। কৃষকদের জন্য ১০,০০০ টাকা করে দিই এবং এক একরের বেশি জমিও আছে সঙ্গে। খেতমজুরেরাও সাহায্য পেয়ে থাকেন। এবার সব কাঁচা বাড়ি পাকা করে দেব আমরা। আগামীদিনে জেতার পর, চালু হবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
