Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেন, পশ্চিমবঙ্গে ভোটের কাজ করতে অন্যান্যও রাজ্য থেকে অনেক সরকারি কর্মী এবং সিআরপিএফ জওয়ানরা আসবেন। তাদের রান্নার জন্য গ্যাস লাগবে। তবে সেই কারণে যেন এই রাজ্যের মানুষ কোনওভাবেই সমস্যায় না পড়েন।
Mamata Banerjee: বিস্ফোরক মমতা। শুক্রবার, পূর্বনির্ধারিত সূচি মেনেই বিমানে চেপে অন্ডাল পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। তবে বিমানে চাপার আগে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee)।
হুঁশিয়ারি মমতার
পশ্চিমবঙ্গে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা যেন কোনওভাবেই বাইরে না যায়। মমতার আশঙ্কা, নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে প্রশাসনিক রদবদল করা হচ্ছে, তাতে রাজ্যের বুকে উৎপাদিত গ্যাস বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে।
সেইসঙ্গে, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেন, পশ্চিমবঙ্গে ভোটের কাজ করতে অন্যান্যও রাজ্য থেকে অনেক সরকারি কর্মী এবং সিআরপিএফ জওয়ানরা আসবেন। তাদের রান্নার জন্য গ্যাস লাগবে। তবে সেই কারণে যেন এই রাজ্যের মানুষ কোনওভাবেই সমস্যায় না পড়েন। পাশাপাশি অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একহাত নিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা?
তিনি জানিয়েছেন, “রাজ্যে পেট্রোল রয়েছে এবং রান্নার গ্যাসও আছে। ডিএম, পুলিশ অফিসারদের বদলে দিয়ে হলদিয়াতে উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো হোক, আমি তা একেবারেই চাই না। মোট ১০ লক্ষ লোক বাইরে থেকে নির্বাচনের সময়ে ডিউটি করতে আসবেন এই রাজ্যে। তাদের গ্যাস দিতে গিয়ে যেন বাংলার মানুষকে সমস্যায় পড়তে না হয়। আমরা কেরোসিনের বরাদ্দ কিছুটা বাড়িয়েছি। লোকজন রেশনের মাধ্যমে কেরোসিন পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন। আমি চাই, লোকে গ্যাস পাক। মানুষের যেন কোনও অসুবিধা না হয়।"
অন্যদিকে, ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের সময় কিছুটা সমস্যা তৈরি হয়। এরপর বিকেল ৫.১৯ মিনিটে বিমানটি নির্বিঘ্নেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু আবারও যেন সেই চেনা ছন্দে তিনি। পরিষ্কার হুঁশিয়ারির সুরে বলে দিলেন, রাজ্যের মানুষ যেন কোনওভাবেই সমস্যায় না পড়েন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
