যারা আবেদন করেও এখনও যুবসাথীর টাকা পাননি, তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী জনসভা থেকে তিনি এই বার্তা দেন। সন্ধ্যারানি টুডুর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আবেদনে গোলমালের কারণেই অনেকে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পায়নি।

যারা আবেদন করেও এখনও যুবসাথীর টাকা পাননি, তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী জনসভা থেকে তিনি এই বার্তা দেন। এবার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর সমর্থনেই জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আবেদনে গোলমালের কারণেই অনেকে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পায়নি। তিনি বলেন, "যারা যুবসাথী পায়নি, তাদেরটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে। চিন্তা করবেন না। এটা কোনও ভিক্ষা নয়। যুবকদেরও তো হাতখরচ লাগে। তারাও চাকরি পাবে।" মমতার আশ্বাস, "সকলের কাচা বাড়ি পাকা করে দেব। এটাই আমাদের অঙ্গীকার। সারা জীবন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। যুবসাথী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। পরে তিনি জানান যে মার্চ মাস থেকেই টাকা দেওয়া হবে।

এদিকে, আবেদন করেও এখনও অনেকেই আছেন যারা যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা পাননি। অনেকের দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। মেসেজ পেয়েছেন। তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এক পয়সাও। সরকারের ঘর থেকে এই টাকা কবে সকলের অ্যাকাউন্টে পাঠানো হবে? এই প্রশ্ন অনেকেই মনে উঠছে। এবার তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও যুবসাথীর টাকা না ঢোকা নিয়ে বার্তা দেন তিনি। সেদিন তিনি বলেন, "যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন।" মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে যারা এখনও যুব সাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন, তাঁদের কোনও চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনও ঢোকা বাকি আছে, তাঁদেরও ঢুকে যাবে।