Mamata Banerjee: মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো বলেন, “ বলছে যে, গাঁজা দিয়ে তৃণমূলের সবাইকে অ্যারেস্ট করে দাও। তুমি গাঁজা দেবে, আর আমি তোমাকে খাজা দেবো? ভেবো না যে, আমরা লক্ষ্য রাখছি না। যারা যারা এইসব করে বেড়াচ্ছ, বিজেপি তো শীঘ্রই যাবে, তোমরা যেখানেই থাকো, আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাব। সকলের নাম, ঠিকানা এবং ফোন নম্বর জোগাড় করে রাখছি।"
Mamata Banerjee: আগুনে মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news live)। সোমবার, বেলেঘাটার নির্বাচনী জনসভা থেকে ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি (mamata banerjee)।
"আমি তোমাকে খাজা দেবো? আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাব!"
মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো বলেন, “আমার প্রার্থীদের ঠিকমতো প্রচার করতে দিচ্ছে না। বাড়ি গিয়ে গিয়ে সব রেড করছে, মিথ্যে কথা বলছে। চোর-ডাকাতগুলো বসে আছে। বিজেপির মন্ত্রীগুলো সবকটা চোর, সবকটা গদ্দার, সবকটা ডাকাত! মহিলাদের উপর নির্যাতন করে। বলছে যে, গাঁজা দিয়ে তৃণমূলের সবাইকে অ্যারেস্ট করে দাও। তুমি গাঁজা দেবে, আর আমি তোমাকে খাজা দেবো? ভেবো না যে, আমরা লক্ষ্য রাখছি না। যারা যারা এইসব করে বেড়াচ্ছ, বিজেপি তো শীঘ্রই যাবে, তোমরা যেখানেই থাকো, আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাব। সকলের নাম, ঠিকানা এবং ফোন নম্বর জোগাড় করে রাখছি।"
“বিছুটি পাতার নাড়ু" বানাতে বললেন মমতা
এরপরেই তিনি যোগ করেন, "মা-বোনেদের আরেকটা নাড়ু বানাতে হবে। হাতে গ্লাভ্স পরে করবেন। সেটা হবে বিছুটি পাতার নাড়ু। তার মধ্যে একটু চুন দিয়ে দেবেন। মুখে মাখলেই মুখটা পরিষ্কার সাদা ধবধবে ফেসিয়াল হয়ে যাবে।”
মমতার কথায়, “আমাদের এখানে সব সম্প্রদায়, সব ধর্ম একসঙ্গে থাকি। সবাই এখানে ভাই-বোনের মতো। আমরা কাউকে অবহেলা করি না। কিন্তু আপনারা? আপনাদের রাজ্যে বাংলাভাষীদের বহিরাগত এবং বিদেশি বলেন। জানেন তো, বাংলায় একটা কথা আছে। চোরের মায়ের বড় গলা। বিজেপি হল ডাকাতের পার্টি। হার্মাদদের পার্টি। সিপিএমের যত হার্মাদ, সব হয়েছে এখন বিজেপির ওস্তাদ। ভোট দখল করতে নেমেছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।