Mamata Banerjee: আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানাপ্রান্তে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)। কার্যত, দিকে দিকে চলছে শাসকদলের কর্মসূচি। রবিবার, তারকেশ্বরের জনসভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

Mamata Banerjee: আগুনে মেজাজে তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানাপ্রান্তে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)। কার্যত, দিকে দিকে চলছে শাসকদলের কর্মসূচি। রবিবার, তারকেশ্বরের জনসভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। 

বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “যারা যারা অত্যাচার করেছে, তাদের নাম-ঠিকানা রেখে দিন। যে যেখান থেকেই আসুক, ভোটের পর আমরা ওদের একটু মিষ্টি পাঠাব। ইশারাই কাফি! একটু নাড়ু করে পাঠাব। তৃণমূলের বাড়ি রেড হবে, তাহলে বিজেপির বাড়িতে কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার! তাঁর বাড়ি রেড হবে না কেন? তাঁর ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তাঁর বাবার বাড়িতে রেড হবে না কেন? চালাকি চলছে? চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না। মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে। নয়ডাতে আগুন জ্বলছে! ওখানকার ডিএম কে? প্রশ্নটা ছুঁড়ে দিয়ে গেলাম। খোঁজ নিয়ে দেখে নেবেন।"

Scroll to load tweet…

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “মা-বোনেরা কোনও ফর্মে সই করবেন না। মাথায় রাখবেন, ইভিএম মেশিনটাকে ভালো করে চেক করতে হবে। ভিভিপ্যাটও ভালোভাবে চেক করতে হবে আপনাদের। ওরা কিন্তু আমাদের জায়গাগুলিতে ভোটিং মেশিন খারাপ করতে চাইবে। ঐ মেশিনে একদম ভোট করবেন না। কাউন্টিংয়ের দিকে নজর রাখবেন। এমন ছেলেমেয়েদেরকে দেবেন, যারা ঘুষ খাবে না এবং টাকায় বিক্রি হবে না। ওরা রাবড়ি আর চা নিয়ে এলে খাবে না তোমরা। ঘরের খাবার সঙ্গে করে নিয়ে যাবে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।