Mamata Banerjee Residence: সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা দিয়ে এবার থেকে সাধারণ মানুষই যাওয়া আসা করবেন। এতদিন পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাড়ির দিকে রাস্তায় কেউ গেলেই বেশ কড়াকড়ি করা হত।

Mamata Banerjee Residence: খুলে গেল রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে সাধারণ মানুষকে সেই রাস্তা দিয়ে যেতেই দেওয়া হত না (West Bengal Election Result 2026)। এখন থেকে আর কোনও সমস্যা রইল না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার আগে ঠিক গলির মুখে সিজ়ারস ব্যারিকেড করে রাখা ছিল। কিন্তু এবার তা সরিয়ে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার সকালেই, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখে থাকা সিজ়ারস ব্যারিকেড খুলে দেওয়া হল (mamata banerjee news)। 

রাস্তা আটকে ব্যরিকেড কীসের? মমতার বাড়ির সামনে থেকে সরল সিজ়ারস ব্যারিকেড

সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা দিয়ে এবার থেকে সাধারণ মানুষই যাওয়া আসা করবেন। এতদিন পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাড়ির দিকে রাস্তায় কেউ গেলেই বেশ কড়াকড়ি করা হত। সেই ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি তিনি কী কাজ করেন, কার সঙ্গে দেখা করবেন এবং কেন যাচ্ছেন সেই রাস্তা দিয়ে? এই সবকিছু জানতে চাওয়া হত।

Scroll to load tweet…

অবস্থা বুঝুন! জনগণের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তাকে আটকে রাখা হত ব্যারিকেড দিয়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা কাউকেই ছাড় দিতেন না। মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের বাড়ি থেকে বেরোনোর সময়, আধার কার্ড সঙ্গে রাখতে হত। কিন্তু মঙ্গলবার থেকে আর সেইসব ঝামেলা নেই। 

জনগণের রাস্তায় জনগণ হাঁটবে

মঙ্গলবার সকালে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিজ়ারস ব্যারিকেড। নিরাপত্তারক্ষীরা কাউকে কিছু জিজ্ঞেসও করছেন না। রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেন। 

সোমবার, রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। তৃণমূলের ভরাডুবি হয়েছে এবং খোদ ভবানীপুরে হেরেছেন মমতা। ঠিক তারপরের দিন মঙ্গলবার, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজন নিরাপত্তারক্ষী দায়িত্বে আছেন। কিন্তু সেই সাজো সাজো রব আর নেই। সমস্ত ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। জনগণের রাস্তায় জনগণ হাঁটছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিজ়ারস ব্যারিকেড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।