Mamata Banerjee: মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বলেন, “সবাই মাথানত করে, কিন্তু আমরা করি না। মনে রাখবেন, আমাদের উপর অনেক অত্যাচার এবং জুলুম চলছে। আমি এমন নির্বাচন কোনওদিনও দেখিনি। পশ্চিমবঙ্গ পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে সব চলছে।"
Mamata Banerjee: কোচবিহারের রাসমেলা ময়দানের নির্বাচনী জনসভা থেকে হুঙ্কার মমতার। শুক্রবার, কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news)। সেই জনসভা থেকেই বড় বার্তা তৃণমূল সুপ্রিমোর (mamata banerjee news today)।
“এমন ভোট আগে কখনও দেখিনি”, বললেন তৃণমূল নেত্রী
মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বলেন, “সবাই মাথানত করে, কিন্তু আমরা করি না। মনে রাখবেন, আমাদের উপর অনেক অত্যাচার এবং জুলুম চলছে। আমি এমন নির্বাচন কোনওদিনও দেখিনি। পশ্চিমবঙ্গ পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে সব চলছে। মনে আছে আপনাদের? সেই শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল ভোটের সময়? চারজনকে হত্যা করেছিল। আমি তারপর ছুটে এসেছিলাম। সেইসব করার ধান্দাবাজি।"
“তাহলে মানুষ কী খাবে?"প্রশ্ন মমতার
তৃণমূল নেত্রীর কথায়, “আজ কালো টাকার বান্ডিল নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন। আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছেন? এমনকি, প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন। আমার প্লেনে হানা দিচ্ছেন। আমার নিরাপত্তাকর্মীদের উপর হানা দিচ্ছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল! সামনাসামনি লড়াই করতে পারেনা। ভিতু, কাপুরুষ। তাই ওদের বিসর্জন দিন।"
তারপরেই বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী জানান, “তোমরা মাছে-ভাতে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ। মাংস এবং ডিম খাওয়াও বন্ধ করে দিচ্ছ। তাহলে মানুষ কী খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে?" তাই গণতন্ত্র আসলে বুলেট নয়, ব্যালট। এটা মাথায় রাখবেন সবাই। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। ভারতের সংবিধান বলছে, ধর্মনিরপেক্ষতার কথা। সকলের সমান অধিকারের কথা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।